,

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবলীগ সভাপতির

news-image

টাঙ্গাইল প্রতিনিধি: বঙ্গবন্ধুসেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর এলেঙ্গার ভূঞাপুর সংযোগ সড়কের কাছে ট্রাক-পাজেরো সংঘর্ষে রংপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান জুয়েল নিহত হয়েছেন। এ ঘটনায় চালাকসহ দুই জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল রংপুর জেলা সদরের মুন্সিপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। আহতরা হলেন, চালাক সঞ্জিত (৩৬) ও বিপ্লব (৩৫)।

বঙ্গবন্ধুসেতু পূর্বথানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, রংপুর থেকে একটি কালো রঙের পাজেরো জিপ গাড়ি আজ ভোরে এলেঙ্গার ভূঞাপুর লিংকরোড়ের কাছে আসলে অপরদিক থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পাজেরো জিপের চালকসহ তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পর জুয়েল মারা যান।

এ জাতীয় আরও খবর

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান