,

ধার করা পোশাক পরে বাগদানে এলেন প্রিয়াঙ্কা!

news-image

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম স্টাইলিশ ও ভার্সেটাইল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। পায়ের জুতা থেকে শুরু করে চোখের সানগ্লাস পর্যন্ত তার প্রতিটি ব্যবহার করা জিনিসের দাম আকাশচুম্বী। তবে জনপ্রিয় এই অভিনেত্রী কারও থেকে ধার করে পোশাক পরবেন এমনটা ভাবাটাই হয়তো অস্বাভাবিক।

সম্প্রতি এমনই এক পরিস্থিতিতে পরেন প্রিয়াঙ্কা। বাগদান অনুষ্ঠানে শাড়ি ধার করতে পরতে হয়েছে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএর প্রতিবেদনে বলা হয়েছে,মুকেশ আম্বানির একমাত্র মেয়ে ইশার বাগদান অনুষ্ঠান উপলক্ষে ইতালির লেক কোমোতে হাজির হন প্রিয়াঙ্কা ও নিক। কিন্তু সময় মতো তারা পৌঁছালেও অনুষ্ঠানের আগে পৌঁছায়নি প্রিয়াঙ্কার ‘লাগেজ’। অনুষ্ঠানের জন্য কী পরবেন, তা নিয়ে কপালে ভাঁজ পড়তে শুরু করে বলিউডের এই অভিনেত্রীর।

প্রিয়াঙ্কার অসুবিধার সময় তার পাশে এসে হাজির হন বলিউডের জনপ্রিয় ডিজাইনার মনিষ মালহোত্রা। অভিনেত্রী বন্ধুর জন্য শাড়ি জোগাড় করে ফেলেন তিনি। তাই বাধ্য হয়ে ধার করা শাড়ি পরতে হয় প্রিয়াঙ্কাকে। এদিকে ইশা-আনন্দের বাগদান অনুষ্ঠানে প্রিয়াঙ্কাকে যেমন ডিজাইনার শাড়ি পরেন, তেমনি হবু স্ত্রীর সঙ্গে মিল রেখে প্যাস্টেল রঙের কুর্তা পরেন নিক।

লেক কোমোর তিন দিনের অনুষ্ঠান সেরে বর্তমানে মুম্বাইতে ফিরেছেন প্রিয়াঙ্কা। তবে আম্বানির বাগদানের অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্রে ফিরে যান নিক। এদিকে দেশে ফেরার পরই পুরোদমে শুটিং শুরু করে দিয়েছেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরায় লাল বেনারসী গায়ে, রজনীগন্ধার মালা গলায় দেখা গেছে প্রিয়াঙ্কাকে। তবে ঠিক কোন সিনেমার শুটিং করছেন প্রিয়াঙ্কা, সে বিষয়ে তিনি খোলসা করে কিছুই জানাননি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর