,

‘ইনশাআল্লাহ, আমরা আরও জিতব, জয় আমাদের’ (ভিডিও)

news-image

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের সুপার ফোর পর্বের ‌‘অলিখিত সেমিফাইনালে’ জয় পেয়ে ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। এ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘ইনশাআল্লাহ, আমরা আরও জিতব, জয় আমাদের।’

বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর উপ প্রেস-সচিব আশরাফুল আলম খোকন। তিনি জানান, জাতিসংঘের সদরদপ্তর থেকে বের হয়ে হোটেলে যাওয়ার পর জয়ের খবর পেয়ে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আমার দেশের ক্রিকেট দলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। দোয়া করি, তারা যে জয়ের ধারা সূচনা করেছে, তা যেন অব্যাহত থাকে। ইনশাআল্লাহ, আমরা আরও জিতব, জয় আমাদের।’ এ সময় ক্রিকেটারদের উদ্দেশে ভি (বিজয়ী) চিহ্ণও দেখান শেখ হাসিনা।

জাতিসংঘের ব্যস্ততার মাঝেও নিয়মিত খেলার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। জয়ের খবর পেয়ে টেলিফোনে কথা বলেছেন অধিনায়ক মাশরাফির সঙ্গে। অভিনন্দন জানিয়েছেন সকলকে। আগামী ম্যাচের জন্য বাংলাদেশ দলের জন্য শুভ কামনা জানান তিনি।

বাংলাদেশের দলের এই জয়ে হোটেলে ওই সময় উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

https://www.facebook.com/ashraful.a.khokan/videos/10161222752390647/?t=0

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর