,

মক্কা ও মদিনার মধ্যে উচ্চগতির ট্রেন চালু

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনার মধ্যে বুধবার উচ্চ গতিসম্পন্ন রেললাইন উদ্বোধন করা হয়েছে। নতুন এ রেল ব্যবস্থায় দুই ঘণ্টার কম সময়ে এক শহর থেকে অন্য শহরে যাওয়া যাবে। সড়কপথে এ যাত্রায় সময় লাগে এর দ্বিগুণেরও বেশি। ৪৫০ কিলোমিটার দৈর্ঘ্যের নতুন এ ‘হারামাইন’ রেলপথ ‘সৌদি ভিশন ২০৩০’ এর অন্যতম অংশ।

ট্রেনটি জর্দানের রেড সিটি হয়ে মক্কা-মদিনা ছাড়াও জেদ্দা ও রাবিগ শহরের মধ্যেও দ্রুত যাতায়াত করবে। জেদ্দা ও মক্কার মধ্যে যাতায়াত করতে ২১ মিনিট লাগবে।

মক্কার স্টেশনটি পবিত্র কাবা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এবং মদিনা শহরের স্টেশন কিং আবদুল আজিজ রোডের নলেজ ইকোনমিক সিটিতে (কেইসি) অবস্থিত। মক্কা, মদিনা ও জেদ্দা সংযোগকারী এ ব্যবস্থায় মোট খরচ হয়েছে ৬০০ কোটি ডলার। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ রেল যোগাযোগ প্রকল্প।

সৌদি যোগাযোগমন্ত্রী নাবিল আল-আমৌদি বলেন, ‘মক্কা ও মদিনার মধ্যে যোগাযোগ ব্যবস্থা এখন আগের অন্য যেকোনো সময়ের চেয়ে সহজ এবং দ্রুত হয়েছে।’ বছরে এ রেলপথে প্রায় ছয় কোটি লোক যাতায়াত করতে পারবে। বাণিজ্যিকভাবে এটি আগামী সপ্তাহ থেকে চালু হবে। -আল জাজিরা ও রয়টার্স

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর