,

দুর্দান্ত ফিল্ডিং হয়েছে আমাদের, বোলাররাও দারুণ করেছে

news-image

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ৩৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে ফাইনালে ভারতের সঙ্গী হয়েছে টাইগাররা। ম্যাচে মুশফিক ও মিথুনের ব্যাটে চড়ে ২৩৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ২০২ রানে থামে পাকিস্তানের ইনিংস। ম্যাচ জেতার কৃতিত্ব বোলারদের দিলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি।

পাকিস্তানের ব্যাটিং ইনিংস ধসিয়ে দিতে একাই ৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ভালো বোলিং করেছেন মিরাজ, মাহমুদউল্লাহ, রুবেল সবাই। এমনকি সৌম্য সরকারও পেয়ে গেছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম উইকেট।

ম্যাচ শেষে পুরস্কার বিতরনী মঞ্চে দাঁড়িয়ে বোলারদের কৃতিত্ব দিয়ে মাশরাফি বলেন, ‘আমরা আজ কম্বিনেশন কিছুটা পাল্টেছি। সাধারণত আমি বল ওপেন করি, কিন্তু আজ আমরা মিরাজকে দিয়ে শুরু করেছি। বোলাররা দারুণ বল করেছে।‘

তবে ৯৯ রান করে দলকে বিপদ থেকে টেনে তোলার জন্য মুশফিক ও ৬০ রান করে বড় ভূমিকা রাখা মোহাম্মদ মিঠুনের কথা বলাতেও ভুলেন নি মাশরাফি, ‘কিন্তু মুশফিক আর মিথুন সত্যি দারুণ ব্যাটিং করেছে।‘

ফিল্ডিংটা সত্যি দারুণ হয়েছে বাংলাদেশের। অধিনায়ক মাশরাফি নিজেই ‘সুপারম্যান’র মতো ডাইভ দিয়ে অসাধারণ ক্যাচ ধরেছেন। রুবেল হোসেনও লাফিয়ে উঠে ক্যাচ নিয়েছেন। মাঠে ফিল্ডারদের দারুণ ভুমিকার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের ফিল্ডিং নিয়ে আমরা আজ গর্ব করতে পারি। অনেকদিন ধরেই এমন ভালো ফিল্ডিং দেখিনি। তাই আশা করি ছেলেরা ভালো ফিল্ডিংয়ের গুরুত্ব বুঝতে পারবে। আমাদের ব্যাটিং আর বোলিংয়ে কিছুটা উন্নতি করতে হবে। আমি ভাগ্যবান যে আমি ক্যাচটা মিস করিনি, কারণ শোয়েব মালিক দারুণ ফর্মে ছিল, কিন্তু সবমিলিয়ে ফিল্ডিং ভালোই হয়েছে।‘

ফাইনালে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়া কাপের চলতি আসরে একটাও ম্যাচ হারেনি দলটি। বাংলাদেশকেও সুপার ফোরের ম্যাচে বড় ব্যবধানে পরাজিত করেছে রোহিতবাহিনী। এদিকে দলে নেই সাকিব-তামিম। অধিনায়ক মাশরাফিও তা স্বীকার করে নিলেন, তবে সঙ্গে ভালো করার প্রত্যয়ও ঝড়ে পড়ল তার মুখ থেকে, ‘আমরা ভালো করেই জানি ভারত অনেক সিরিয়াস দল। আমাদের সাকিব এবং তামিম নেই কিন্তু আমি আশা করি শুক্রবার ছেলেরা তাদের আসল চেহারা দেখাবে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর