,

টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

news-image

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে যাওয়ায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাতে রাষ্ট্রপতির কার্যালয়ের গণমাধ্যম অনুবিভাগ থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় টাইগারদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

অপরদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভবিষ্যতে জয়ের এই ধারা ধরে রাখতে খেলোয়াড়রা প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে অভিনন্দন বার্তায় আশাবাদ ব্যক্ত করেন তারা।

বুধবার আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে ৩৭ রানের জয় পায় বাংলাদেশ। আগামী শুক্রবার ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে টাইগাররা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর