,

বিয়ের পিঁড়িতে বসছেন বাহুবলীর প্রভাস

news-image

বিনোদন ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন বাহুবলী’ তারকা প্রভাস।

বিশেষ করে আরেক তারকা অভিনেত্রী আনুশকা শেঠির সঙ্গে বহুবার তার বিয়ে ও প্রেমের গুঞ্জন শোনা গেছে। মাঝে শোনা গিয়েছিল কোনও এক ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন প্রভাস।

তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার সত্যি বিয়ে করতে পিঁড়িতে বসছেন প্রভাস। এমন একটি তথ্য আবারও ভেসে আসছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী মাসে প্রভাসের জন্মদিন। আর ওইদিনই নাকি বিয়ের দিন, তারিখের ঘোষণা করবেন নায়ক নিজেই। অক্টোবরের ২৮ তারিখ নিজের জন্মদিনে বিয়ের ঘোষণা করবেন প্রভাস।

এছাড়া জন্মদিনেই প্রভাসের নতুন চলচ্চিত্র ‘সাহো’র প্রথম লুকও প্রকাশ্যে আসবে। প্রভাসের বিয়ে নিয়ে নানা গুঞ্জন রয়েছে। মোস্ট এলিজিবল ব্যাচেলর হিসেবে তার বেশ কদর আছে নারী মহলে।

বাহুবলীর দ্বিতীয় কিস্তির পর নাকি ৬ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন প্রভাস। এখন দেখার বিষয় নিজের ঘরণী হিসেবে প্রভাস কাকে পছন্দ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর