,

১৬ স্কুলছাত্রীকে ইয়াবা খাওয়াল দুই ছাত্র, অতঃপর…

news-image

দুই সহপাঠী ছাত্রের বিরুদ্ধে ১৬ স্কুলছাত্রীকে কৌশলে ইয়াবা খাওয়ানোর অভিযোগ উঠেছে। টানা তিন দিন অসুস্থ থাকার পর বুধবার (২৬ সেপ্টেম্বর) ঘটনাটি প্রকাশ করে ওই ছাত্রীরা। জামালপুরের সরিষাবাড়ীর মহাদান ইউনিয়নে রোববার দুপুরে বাঁশবাড়ি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে বাঁশবাড়ি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, বিষয়টি বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনোয়ারার কাছ থেকে জেনেছি। পরে জরুরি বৈঠকে বসে অভিযুক্ত রাকিব ও আবিরকে বিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অভিযুক্তরা হলো, উপজেলার বাঁশবাড়ি গ্রামের গোলাম মোস্তফার ছেলে রাকিব ও কড়বাড়ি গ্রামের সোহেল মিয়ার ছেলে আবির। তারা দুইজনই ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। এরই মধ্যে তাদেরকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

অসুস্থ ছাত্রীরা জানায়, ফুটবল খেলায় আহত সহপাঠী আতিককে দেখতে যাওয়ার জন্য ওষুধ কেনার নাম করে রাকিব ও আবির তাদের থেকে টাকা তোলে। পরে ওষুধ না কিনে ওই টাকা দিয়ে ইয়াবা এনে কৌশলে তাদের সেবন করায়।

জানা যায়, রোববার বিকেলে বিদ্যালয় ছুটির পর অসুস্থ হয়ে পড়ে ছাত্রীরা। এর কারণ জানতে চাইলে এক ছাত্রী তার বাবাকে জানায়, তাদের বখাটে সহপাঠী রাকিব ও আবির দুপুরে কৌশলে ইয়াবা খাইয়েছে। পরে খোঁজ নিয়ে জানা যায় বিদ্যালয়ের ওই শ্রেণির অন্য ছাত্রীদেরও ইয়াবা সেবন করানো হয়েছে। লোক-লজ্জার কারণে তাদের পরিবারের লোকজন বিষয়টি চাপিয়ে রেখেছে এবং ছাত্রীদের হাসপাতালে না নিয়ে স্থানীয়ভাবে গোপনে চিকিৎসা দেয়া হচ্ছে। এরপর ছাত্রীরা গুরুতর অসুস্থ হয়ে পড়লে বুধবার সকাল থেকে বিষয়টি জানাজানি হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, এখনো কেউ লিখিত বা মৌখিক অভিযোগ দায়ের করেনি। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর