,

বাবা শাকিবকে দাওয়াত দিতে মায়ের সঙ্গে এফডিসিতে জয়

news-image

বিনোদন ডেস্ক:শাকিব-অপুর বিবাহ বিচ্ছেদের পর গত মার্চ মাসে কলকাতায় শাকিব খানের শুটিংয়ের সেটে ছেলে জয়কে সঙ্গে নিয়ে একবার হাজির হয়েছিলেন অপু বিশ্বাস। এবার এফডিসিতে শাকিবের শুটিংয়ে ছেলেকে নিয়ে হাজির হলেন অপু বিশ্বাস। মঙ্গলবার বিএফডিসিতে নতুন ‘কালপ্রিট’ সিনেমার শুটিং সেটে হাজির হয়েছিলেন তারা। হঠাৎ শাকিবের শুটিংয়ে কেন অপু বিশ্বাস। জানা গেল কারণটা পুত্র আব্রাম জয়।

২৭ সেপ্টেম্বর আব্রামের জন্মদিন। তাই বাবাকে দাওয়াত কার্ড দিতে এসেছে ছেলে। ছেলেকে শুটিং সেটে পেয়ে বেশ খুশি হন শাকিব খান। সেখানেই ছেলের সঙ্গে খেলায় মেতে উঠেন তিনি। কিছু সময় একসঙ্গে কাটে বাবা-ছেলের। বাবাকে জন্মদিনের কার্ড দিয়ে মায়ের সঙ্গে ফিরে আসে জয়।

বসুন্ধরা আবাসিক এলাকায় আব্রাম এখন মায়ের সঙ্গেই থাকে। অপু জানান, পুত্রের তৃতীয় জন্মদিনেও আয়োজন করা হচ্ছে ছোট পরিসরে পার্টি। এজন্য এখন কার্ডগুলো বিতরণ করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের ঘরে আসে পুত্রসন্তান আব্রাম খান জয়। চলতি বছর ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ নায়ক-নায়িকার সংসারে বিচ্ছেদ ঘটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর