,

‘বিএনপি-জামায়াত গাছ কেটে ফেলায় বজ্রপাতে মৃত্যুহার বেড়েছে’

news-image

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, ২০১৪ সালে বিএনপি-জামায়াত, সন্ত্রাসী ও জঙ্গিরা সারা দেশের সড়ক থেকে গাছ কেটে সাবাড় করেছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে বজ্রপাতে মৃত্যুহারও বেড়েছে। প্রতি বছর বজ্রপাতের কারণে সারা দেশে অসংখ্য মানুষ অকালে মৃত্যুবরণ করছে।

আজ বুধবার যশোরের কেশবপুর উপজেলার মাগুরাডাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন ইসমাত আরা সাদেক।

প্রাকৃতিক সুরক্ষা ও বজ্রপাতে মৃত্যুঝুঁকি হ্রাসে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ একযোগে পাঁচ লাখ তালের বীজ রোপণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক বক্তব্য দেন।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব (যুগ্ম সচিব) মনজুরুল হাফিজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কবীর হোসেন, চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ, শফিকুল ইসলাম মুকুল, মুস্তাফিজুল ইসলাম মুক্ত, মাগুরাডাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডন্ট কামরুজ্জামান প্রমুখ।

কেশবপুরের ইউএনও মিজানুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলার ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার ৫৭৫ জন শিক্ষক-কর্মচারী ও ৫১ হাজার ২৯৪ জন শিক্ষার্থী আজ ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬০৫ কিলোমিটার রাস্তার দুইপাশে তাল চারা রোপণ কার্যক্রমে অংশ নেয়। এর মধ্যে ১৬০ কিলোমিটার পাকা সড়কে এক লাখ ৩২ হাজার ১৬০টি, আধাপাকা ৮৪ কিলোমিটার সড়কে ৬৯ হাজার ৩৮৪টি এবং কাঁচা ৩৬১ কিলোমিটার সড়কের দুই পাশে দুই লাখ ৯৮ হাজার ৪৫৬টিসহ মোট পাঁচ লাখ চারা রোপণ করা হয়েছে। তাল বীজগুলো উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং জনসাধারণের মাধ্যমে সংগ্রহ করা হয়। এর মধ্যে ৬৫ জন সর্বোচ্চ তালবীজ প্রদানকারীকে পুরস্কৃত করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর