,

বাংলাদেশিদের জন্য হাত বাড়াল আরব আমিরাত

news-image

বন্ধ ছিল প্রায় দীর্ঘ ছয় বছর। এরপর আবারও বাংলাদেশি শ্রমিকদের জন্য চালু হতে যাচ্ছে ‘ভিসা ট্রান্সফার’ ব্যবস্থা। এর ফলে দেশটিতে প্রবাসী বাংলাদেশিরা ভিসা পরিবর্তন করে অন্য কোম্পানিতে যোগ দিতে আর কেন ঝামেলা পোহাতে হবে না। বিষয়টি নিশ্চিত করেছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান।

সম্প্রতি দূতাবাসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি বলেন, আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের কাছ থেকে ভিসা পরিবর্তনের এই বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন। ইমরান বলেন, এই সুযোগ সৃষ্টির মধ্য দিয়ে আমিরাতে প্রবাসীরা ভালো চাকরি করতে পারবেন। তাদের অবৈধ আবাসনকে বৈধ করতে পারবেন।

এদিকে আমিরাত সরকার চলতি বছরের ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এর ফলে হাজার হাজার অবৈধ প্রবাসী এখন বৈধ হতে পারবেন।

বাংলাদেশের ডিজিটাল পাসপোর্টের বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রদূত যেসব অবৈধ প্রবাসী আমিরাতে রয়েছেন তাদের কোনও ধরনের ডকুমেন্ট বা কাগজপত্র না থাকলেও তাদের ডিজিটাল পাসপোর্ট বা এমআরপি তৈরির সুযোগ দেয়া হবে। এই ব্যাপারে দূতাবাসের সহায়তার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে সবাইকে বৈধ হয়ে দেশটির আবাসন আইন মেনে চলতে আহ্বান জানাচ্ছি।

অন্যদিকে দীর্ঘদিন ধরে ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায় দেশটিতে অবস্থানরত হাজার হাজার প্রবাসীর ভোগান্তির শেষ ছিল না। কিন্তু ভিসা পরিবর্তনের খবরে প্রবাসীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তাই এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা।

এর আগে ২০১২ সালে মাঝামাঝি বাংলাদেশিদের অপরাধ প্রবণতা বৃদ্ধি ও অনভিজ্ঞ শ্রমিক পাঠানোসহ বেশ কিছু কারণ দেখিয়ে আমিরাত সরকার বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয়। তবে গেল এপ্রিল মাসে বাংলাদেশ থেকে ১৯ ক্যাটাগরিতে লোক নিতে আমিরাত সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে ঢাকা-আবুধাবি।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সৌদি আরবের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ শ্রমবাজার আমিরাতে বর্তমানে ছয় লাখেরও বেশি কর্মী রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর