,

অবশেষে জানা গেলো যে কারণে ‘অলিখিত ফাইনালে’ নেই সাকিব

news-image

পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে উঠার গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে নেমেছে বাংলাদেশ। আঙুলের চোট নিয়ে এশিয়া কাপ খেলতে আসা শীর্ষ এই অলরাউন্ডারের আঙুলের ব্যথা নতুন করে বেড়েছে, আঙুল ফুলে গেছে বলে জানিয়েছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

আজ আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে খেলার আগে ওয়ার্মআপ করতে দেখা যায়নি সাকিবকে। পরে অনুমিতই ভাবেই একাদশে পাওয়া যায়নি তার নাম। খোঁজ নেওয়া হলে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের জানান, ‘সাকিবের আঙুলে প্রচুর লিকুইড জমেছে, আঙুল অনেক ফুলে আছে। সে ব্যাট ধরতে পারছে না। গতকালের পরীক্ষার পর রিপোর্ট ভাল আসেনি। তাই আজ খেলছে না।’

সাকিবের জায়গায় দলে নেওয়া হয়েছে ব্যাটসম্যান মুমিনুল হককে। দলে বদল আছে আরও দুটি। টানা তিন ম্যাচে রান না পাওয়া ওপেনার নাজমুল হোসেন শান্তর জায়গায় প্রায় এক বছর পর ওয়ানডে খেলতে নামছেন সৌম্য সরকার। এছাড়া বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর জায়গায় একাদশে ফিরেছেন পেসার রুবেল হোসেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর