,

জানা গেলো ‘এমপির মেয়ে’ বলা সেই নারীর আসল পরিচয়! (ভিডিও)

news-image

গতকাল রাজধানীর মিরপুরে স্কলাস্টিকা স্কুলের সামনে ট্রাফিক পুলিশের সার্জেন্টকে উদ্দেশ্য করে ‘সরকারদলীয় এমপির মেয়ে’ দাবি করে আগ্রাসী আচরণ করে এক নারী। সেই আগ্রাসি আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ইতোমধ্যে ভাইরাল। ভিডিওতে ওই নারী সার্জেন্ট ঝোটন সিকদারসহ পুলিশদের তুচ্ছ-তাচ্ছিল্য করে নানা মন্তব্য করতে দেখা গেছে।

সেই নারীর আসল পরিচয় পাওয়া গেছে। এমপির মেয়ে বলে আগ্রাসী আচরণ করে আলোচনায় আসা নারীটি আসলে এমপির মেয়ে নয়।

এ বিষয়ে সার্জেন্ট ঝোটন সিকদার জানায়, ওই নারী নিজেকে এমপির মেয়ে বললেও আসলে তার বাবার নাম দশম জাতীয় সংসদ সদস্যের তালিকায় নেই। ওই নারীর নাম ফারজানা ইয়াসমিন। তার বাবার নাম আব্দুল বাতেন মিয়া। এ নামে কোনো সংসদ সদস্য নেই। তবে এর থেকে বেশি এখনও জানা যায়নি।

জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সার্জেন্ট ঝোটন সিকদার তার ফেসবুকে একটি ভিডিও পোষ্ট করেন। পোস্টে তিনি লিখেন, ‘এই ভদ্র মহিলা মিরপুর ১৩ নম্বর স্কলাস্টিকা স্কুলের সামনে তার প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৬-৯৩৪৭) ডাবল লেনে পার্কিং করে রেখেছেন।

তার গাড়ির জন্য পেছনের গাড়িগুলো আসতে পারছে না। প্রচণ্ড জ্যাম লেগে আছে। তাকে অনেকবার সবিনয় অনুরোধ করলাম, আপু আপনার গাড়ির ড্রাইভারকে ডেকে দ্রুত গাড়িটি সরিয়ে পেছনের গাড়িগুলো আসার সুযোগ দিন এবং জ্যামমুক্ত করেন।

কিন্তু না, তিনি আমার কোনো কথা তো শুনলেনই না, বরং আমাকে খারাপ ভাষায় গালাগালি করেন এবং সঙ্গে বলেন তুমি সরকারের দুই টাকার চাকর, আমাকে চেনো তুমি? কার গাড়ি জানো এটা? আরও অনেক খারাপ কথা!’

তাৎক্ষনিক ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। আইন লঙ্ঘন করার ভিডিও নেওয়ার সময় সার্জেন্টকে তিনি বলেন, ‘এই কার গাড়ির ছবি তোলো? এটা সরকারি দলের লোকের গাড়ি। কার গাড়ির ছবি তোলো? বেশি কইরো না! তোমার মতো সার্জেন্ট কয় টাকা বেতনে চাকরি করে? কয় টাকা বেতনে চাকরি করে তোমার মতো সার্জেন্ট?

আমরা প্রধানমন্ত্রীর লোক, ঠিক আছে? যদি সাহস থাকে আমার বাবা জাতীয় কমিটির সদস্য, আমার বাবা এমপি, ঠিক আছে? তোমার মতো হাজারটা সার্জেন্ট…ঠিক আছে? কয়টাকা বেতনে চাকরি করো? হ্যাঁ চাকরই তো..চাকরই তো!’

এদিকে পোস্টটি ভাইরাল হওয়ার পর ফেসবুকে অনেকেই ওই নারীর কুরুচিপূর্ণ মন্তব্যের ভিডিও শেয়ার করে তার কঠোর সমালোচনা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর