,

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে অঘোষিত সেমিফাইনালে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়। জয়ী দলটি আগামী ২৮ সেপ্টেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে। তাই পরীক্ষিত ক্রিকেটারদেরই মাঠে নামতে চাইবে বাংলাদেশ কিংবা পাকিস্তান উভয় দেশই।

বাংলাদেশের একাদশে আজ দু’একটি পরিবর্তন আসতে পারে। এর মধ্যে গত তিন ম্যাচে ব্যর্থ ওপেনার নাজমুল হোসেন শান্তর জায়গা নিতে পারেন সৌম্য সরকার। এছাড়া পরিবর্তন আসতে পারে আরও একটি জায়গায়। প্রথম ম্যাচের পর টানা তিন ম্যাচে ব্যর্থ মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে বসিয়ে আজ মুমিনুল হক কিংবা আরিফুল হককে একাদশে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

এদিকে, বোলিং আজও তিন স্পিনার নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। কারণ মরুর দেশে স্পিনাররা ভালো সাফল্য পাচ্ছে। সেক্ষেত্রে গত ম্যাচের মতো এই ম্যাচেও একাদশের বাইরে থাকতে পারেন রুবেল হোসেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
১. সৌম্য সরকার/নামজুল হোসেন শান্ত
২. লিটন কুমার দাস
৩. ইমরুল কায়েস
৪. সাকিব আল হাসান
৫. মুশফিকুর রহিম
৬. মোহাম্মদ মিঠুন/মুমিনুল হক/আরিফুল হক
৭. মাহমুদুল্লাহ রিয়াদ
৮. মেহেদি হাসান মিরাজ
৯. মাশরাফি বিন মর্তুজা
১০. মুস্তাফিজুর রহমান
১১. নাজমুল ইসলাম অপু

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর