,

তরুণীকে পুলিশের মারধর ভিন্নধর্মে প্রেমের জেরে

news-image

ডেস্ক রিপোর্ট।। মুসলিম যুবকের সঙ্গে প্রেম করার ‘‌অপরাধে’‌ এক হিন্দু তরুণীকে বেধড়ক মারধর করলো পুলিশ। ভারতের বিজেপি সরকার শাসিত যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের মেরঠে ঘটেছে এই ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই তরুণীর হেনস্থার ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণীকে মারধর করছেন পুরুষ পুলিশকর্মীরা। অকথ্য গালাগালি দিয়ে সেই তরুণীকে প্রশ্ন করা হচ্ছে, ‘‌তোমার মুসলমানদের কেন পছন্দ?‌’‌ পাশে এক নারী পুলিশকর্মী চুপ করে বসে আছেন। পুরুষ পুলিশকর্মীকে আটকানোর কোনও চেষ্টাই তিনি করছেন না। ঘটনাটি ঘটেছে গত রবিবার।

জানা যায়, প্রথমে সেই যুবতীর ওপরে হামলা করেছিল বিশ্বহিন্দু পরিষদের সদস্যরা। তাদের কাছ থেকে তরুণীকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। শুধু তাই নয়, মুসলিম যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার জন্যও চাপ দেওয়া হয় সেই যুবতীর বাবাকে। যদিও ভিডিও ভাইরাল হওয়ার পরে সাসপেন্ড করা হয়েছে তিনজন পুলিশকর্মী এবং সেই নারী কনস্টেবলকে। ঘটনার তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর