,

সালমানের রেকর্ড ক্যাটরিনাকে নিয়ে

news-image

বিনোদন ডেস্ক।। ‘রেস থ্রি’ ছবির ব্যর্থতা এখনো তাড়া করে বেড়াচ্ছে সালমান খানকে। তবে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সাফল্য তিনি এখনো উপভোগ করছেন। জানা গেছে, এ ছবির ‘সোয়াগ সে স্বাগত’ গানটি এরই মধ্যে ৬০ কোটি ২৫ লাখ বার দেখা হয়েছে। ফলে গানটি এখন ভারতের চলচ্চিত্রের ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। কারণ এটি একটি রেকর্ড। গানটি ইউটিউবে এসেছে গত বছর ২০ নভেম্বর। এর পর ৩০৯ দিনে গানটি এ রেকর্ড করেছে। এর আগে এ সময়ে চলচ্চিত্রের আর কোনো গান এতবার নাকি দেখা হয়নি।
‘সোয়াগ সে স্বাগত’ গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশাল দাদলানি ও নেহা বাসিন। গানটির গীতিকার ইরশাদ কামিল, সুর ও সংগীত পরিচালনা করেছেন বিশাল-শেখর।

‘সোয়াগ সে স্বাগত’ গানে কী আছে? অনেকের মতে, ছবির নায়িকা ক্যাটরিনা কাইফের সৌন্দর্য আর বলিউডের ভাইজান সালমান খানের অন্য রকম পারফরম্যান্স গানটিকে আরও জনপ্রিয় করে তুলেছে। এ ছাড়া বিশাল দাদলানি ও নেহা বাসিনের কণ্ঠের জাদু সবার মন জয় করেছে। এ ছবির মাধ্যমে বলিউডের ভাইজান আর তার সাবেক প্রেমিকাকে কয়েক বছর পর আবার বড়পর্দায় একসঙ্গে দেখা গেছে।

আলী আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির বাজেট ছিল ১৫০ কোটি রুপি। তবে এর মধ্যে সালমান খানের পারিশ্রমিক ধরা হয়নি। মুক্তি পাওয়ার চার দিনের মধ্যেই ছবির পুরো লগ্নি ফেরত পান প্রযোজক। ‘এক থা টাইগার’ ছবির সিকুয়েলটি মুক্তি পেয়েছে ২২ ডিসেম্বর। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর