,

স্ত্রী পরকীয়ায়, গোপনে বিয়ে দিলেন স্বামী! (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট।। বিয়ের পর থেকেই স্ত্রী মাঝে মধ্যেই ফোনে কথা বলতেন, লুকিয়ে লুকিয়ে অন্য পুরুষের সঙ্গে দেখা করতেন। সেই খবর আগেই পেয়েছিলেন তার স্বামী সবলু শর্মা। শেষে স্ত্রীকে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন তিনি। নিজে উপস্থিত থেকে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী।
ভারতীয় সংবাদমাধ্যম এবেলার প্রতিবেদনে বলা হয়, পেশায় প্লাস্টিক কারখানার কর্মী ভারতের আসানসোলের গোপালপুরের বাসিন্দা সবলু শর্মার সঙ্গে নিতুর বিয়ে হয় প্রায় চার বছর আগে। দম্পতির তিন বছরের এক মেয়ে সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের কয়েক দিন পরেই স্থানীয় এক যুবক সুনীল চৌধুরীর সঙ্গে সম্পর্কে জড়ান নিতু। পরে সবলু গোটা বিষয়টি জানতে পারেন। এ নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কিন্তু নিতু প্রেমিক সুনীলকে ছাড়তে কিছুতেই রাজি ছিলেন না। নিতুর সঙ্গে প্রায়ই দেখা করতেন সুনীল। মোবাইলেও যোগাযোগ ছিল দুজনের।

শেষে উপায় না পেয়ে নিতুর স্বামী সবলু নিলেন এক বড় সিদ্ধান্ত। সুনীলের সঙ্গেই নিজের স্ত্রী নিতুর বিয়ে দিতে রাজি হন তিনি। বিষয়টি পাড়া-প্রতিবেশীরা জানলে নিতুকে খারাপ ভাববে, তাই অত্যন্ত গোপনে এই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সব আয়োজন করেন সবলু নিজেই। স্থানীয় একটি চন্দ্রচূড় মন্দিরে গোপনে বিয়ে সারা হয়। হাসতে হাসতে প্রেমিক সুনীলের সঙ্গে বিবাহ মেনে নেন নিতু।
আপাতত বিষয়টি নিয়ে মুখে কুলুপ এটেছেন সবলু নিজেই। মেয়েকে নিজের কাছেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর