,

নতুন চমক নিয়ে আসছেন কারিনা ও সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক।। দর্শকদের সামনে নতুন চমক নিয়ে আসছেন বলিউড জনপ্রিয় দু্ই অভিনেত্রী কারিনা কাপুর খান ও সানি লিওন। রেডিও জকি হিসেবে খুব শিগগির অভিষেক হতে যাচ্ছে কারিনার । আর এ অভিনেত্রীর অনুষ্ঠানের প্রথম অতিথি থাকছেন সানি লিওন। এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এর আগে গত সোমবার মুম্বাইয়ের সুবুরবানের একটি স্টুডিওতে অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন কারিনা ও সানি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুপুর ২টার সময় রেকর্ডিং শুরু হয় এবং তা পরবর্তী দেড় ঘণ্টা চলে। এ সময় তারা সিনেমা, সন্তানসহ নানা বিষয়ে কথা বলেন। বেশ কিছু দিন ধরে রেডিও জকি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কারিনা। প্রথম পর্বটি তিনি কোনো ঝামেলা ছাড়াই শেষ করেছেন।

কয়েক দিন আগে রেডিও জকি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন কারিনা কাপুর। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। ইতিমধ্যে রেডিও জকি হিসেবে নাম লিখিয়েছেন নির্মাতা করন জোহর। তার শো বেশ জনপ্রিয়তাও পেয়েছে। করনের শো যে এফএম চ্যানেলে প্রচারিত হয় সেটিতেই শো শুরু করছেন কারিনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর