,

অপু বিশ্বাস নতুন ঠিকানায়

news-image

বিনোদন ডেস্ক।। ঠিকানা বদল করেছেন অপু বিশ্বাস। পুরনো ফ্ল্যাট ছেড়ে উঠেছেন নতুন ফ্ল্যাটে। একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে উঠেছেন বসুন্ধরার নতুন একটি ফ্ল্যাটে।

নিজের নতুন ফ্ল্যাট সম্পর্কে অপু বিশ্বাস বলেন, ‘অনেক দিন থেকেই কিস্তি দেওয়ার মাধ্যমে এ ফ্ল্যাটটি নেওয়া হয়েছে। একবারে টাকা দিয়ে নেওয়া হয় নাই। কিস্তি শেষ করে বাসায় উঠলাম।’

অপু বিশ্বাস ও শাকিব খান জুটি বেঁধে প্রায় ৫৬টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ভালোবেসে বিয়ে করলেও একসময় দুজন চলে যান দুদিকে। তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। তাকে নিয়েই থাকেন অপু বিশ্বাস।

বর্তমানে অপু বিশ্বাস দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় স্টেজশো নিয়েই ব্যস্ত সময় পার করছেন। এছাড়া দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির শুটিং শেষ করেছেন। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। কলকাতায় ‘শর্টকাট’ নামেও একটি ছবিতে অভিনয় করেছেন অপু। এতে তার সঙ্গে দেখা যাবে পরমব্রত চ্যাটাজীর্ ও গৌরবকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর