,

স্ত্রী প্রসব বেদনায় কাতর, ভূমিষ্ঠ সন্তানকে বিক্রি করে দিল বাবা!

news-image

নিউজ ডেস্ক।। তারাগঞ্জে প্রসব বেদনায় কাতর স্ত্রীকে না জানিয়ে সদ্য ভ‚মিষ্ঠ পুত্রসন্তানকে বিক্রি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে বাবা এজান উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনার ৩ দিন পর মায়ের বুকে ঠাঁই হয়েছে শিশুটির।

খোঁজ নিয়ে জানা যায়, ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়িতেই উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর শাইলবাড়ী গ্রামের কৃষক এজান উদ্দিনের দ্বিতীয় স্ত্রী নাসরিন একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়ে অচেতন হয়ে পড়েন। অভাবের তাড়নায় নাসরিনের স্বামী কৃষক এজান সদ্য ভূমিষ্ঠ পুত্রসন্তানকে পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলার সাহাপুর এলাকার শামিমা বেগমের কাছে ওই দিন রাতেই বিক্রি করে দেন।

পরে নাসরিনের জ্ঞান ফিরে এলে তার নাড়িছেঁড়া ধনকে দেখতে না পেয়ে চিৎকার দিয়ে ওঠেন। এ সময় নাসরিনের স্বামী সন্তান বিক্রি করার কথা স্বীকার করেন।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন সোমবার বিকালে ক্রেতা শামিমাসহ নাসরিনের শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে শিশুটিকে তার মা নাসরিনের কোলে তুলে দেয়া হয়। তবে শামিমা দাবি করেন, ৫-৬ মাস আগে নাসরিন ও তার স্বামী সংসারে অভাবের কারণে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে শিশু সন্তানটিকে নষ্ট করার জন্য যায়। ওই দিন শামিমার সঙ্গে নাসরিন ও তার স্বামী এজানের পরিচয় হয়। শিশুটিকে নষ্ট না করে শামিমা তার নিঃসন্তান এক ভাতিজিকে দিতে বলেন। সে কথামতো কৃষক এজান শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরপরই শামিমার কাছে বিক্রি করে দেন। উৎস: যুগান্তর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর