,

বাংলাদেশ খেলতে পারবে কি এশিয়া কাপের ফাইনাল?

news-image

স্পোর্টস ডেস্ক।। টাইগার ভক্তদের কাছে এখন কেবল একটাই প্রশ্ন, গেল দুই এশিয়া কাপের মতো এবারও কি ফাইনাল খেলবে বাংলাদেশ। টানা দুই ম্যাচ হারের পর টাইগারদের আত্মবিশ্বাস যখন তলানিতে গিয়ে ঠেকছে, ঠিক তখনই জয় এনে দিয়ে টাইগার ভক্তদের স্বপ্ন পূরণের প্রথম ধাপ পার হয়েছে মুস্তাফিজ-মাশরাফিরা। এবার স্বপ্ন একটাই, আবারও এশিয়া কাপের ফাইনাল খেলা।

টাইগার ভক্তদের সে স্বপ্ন কি পূরণ করতে পারবে বাংলাদেশ? সমীকরণ বলছে, স্বপ্ন পূরণ থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে মাশরাফি-সাকিবরা। আগামীকালই মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও পাকিস্তান। আর পাকিস্তানকে হারাতে পারলেই এশিয়া কাপে টানা তৃতীয় বারের মতো ফাইনাল খেলবে দলটি। এদিকে গত ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ হারে ৮ উইকেটে। অন্যদিকে পাকিস্তান হারে ৯ উইকেটে।

এমন পরিস্থিতিতে দুই দলেরই বর্তমান অবস্থা নাজুক। বিশেষ করে আফগানিস্তানের কাছে শেষ ওভারে জেতে দুই দলই। সেদিক থেকে দুই দলের দুর্বলতাও একটা জায়গায়। দুই দলেই রয়েছে ব্যাটিং ব্যর্থতা। প্রথম ম্যাচে হংয়ের বিরুদ্ধে সাবলীল ব্যাটিংয়ের পর ভারত ও আফগানিস্তানের বিপক্ষে যাচ্ছেতাই পারপরম্যান্স করেছে দলটি। বাংলাদেশও ভারত ও আফগানিস্তানের বিপক্ষে নিজেদের মেলে ধরতে পারেনি। তাই আগামী ম্যাচে জিততে হলে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে অবশ্যই ভালো কিছু করে দেখাতে হবে। উৎস: একুশে টিভি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর