,

নাসিরনগরে মন্দির ভাংচুর মামলায় ১০জন কারাগারে

news-image

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু বাড়িতে হামলা ও মন্দিরে ভাংচুরের ঘটনায় আদালতে আত্মসমর্পনকারী ১০ জন আসামীকে জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

এরমধ্যে হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফারুক মিয়াও রয়েছেন। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগমের আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া কোর্ট পরিদর্শক মাহবুবুর রহমান জানান, ২০১৬ সালের ২৯ শে অক্টোবর ফেইস বুকে আপওিকর ছবি পোষ্ট দেয়া হয়। এ ঘটনায় পরদিন ৩০ শে অক্টোবর স্থানীয় হিন্দুপল্লীতে হামলা ও ভাংচুর চালানো হয়। এ ঘটনায় গৌর মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পুলিশ দীর্ঘ সময় তদন্ত করে ২০১৭ সালে চার্জশীট দেয়। এতে ২২৮ জনকে আসামী করা হয়।

চার্জশীট ভুক্ত ১০ জন আসামী আজ মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন। এ মামলায় ৮৮ জন উচ্চ আদালত ও ১০৭ জন জেলা দায়রা ও জজ আদালত থেকে জামিনে রয়েছেন। বাকি ২৩ জন পলাতক রয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর