,

এবার যৌ* হেনস্তা নিয় মুখ খুলল তনুশ্রী

news-image

তিনি মিস ইন্ডিয়া ২০০৪। কিন্তু তার থেকে বেশি পরিচিতি পেয়েছিলেন ২০০৫-এ বলি টাউনে তার ডেবিউ ছবি ‘আশিক বানায়া আপনে’-র মাধ্যমে। তিনি বঙ্গকন্যে তনুশ্রী দত্ত। ‘আশিক বানায়া আপনে’ ছবিটা দেখেননি, নতুন প্রজন্মের এমন ব্যক্তি বোধহয় কেউ নেই। মারাত্মক হিট হয়েছিল ছবিটি। ইমরান হাসমির সঙ্গে তনুশ্রী দত্তর কেমিস্ট্রিও খুবই জনপ্রিয় হয়েছিল।

গত বছর থেকেই #MeToo মুভমেন্টের কারণে সচেতন হয়েছেন বহু নারী। এবার নিজের যৌন হেনস্তা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন তনুশ্রী দত্ত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন হলিউডে #MeToo ক্যাম্পেইন শুরুর আগেই তিনি বলিউডে নিজের হেনস্তা নিয়ে কথা বলেছিলেন। ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং চলাকালীন তার সঙ্গে একজন অভিনেতা দুর্ব্যবহার করেছিলেন। সেই ঘটনাটি তিনি টেলিভিশনেও বলেছিলেন। ছবির একটি গানের শুটিংয়ের সময় সেই অভিনেতা তনুশ্রীকে বাজে ভাবে স্পর্শ করছিলেন। নায়িকা তার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে শুট করবেন না বলে বারণ করে দিয়েছিলেন।

‘আশিক বনায়া আপনে’র পরও বেশকিছু ছবিতে অভিনয় করেছেন তনুশ্রী। কিন্তু বলিউডে নিজের জায়গা ধরে রাখতে পারেননি। ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিয়েছেন গ্ল্যামার দুনিয়া থেকে। মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ের মতোই জীবন কাটান এখন। সময় কাটাতে ভালবাসেন দেশের বিভিন্ন প্রান্তের নানা আশ্রমে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর