,

১৫ দিনের প্রেম, অতঃপর…

news-image

মাত্র ১৫ দিনের ব্যাবধানে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কলেজ পড়ুয়া ছেলে সেলিম ও স্কুল পড়ুয়া মেয়ে স্বর্ণার। প্রেমিকা স্বর্ণার ইচ্ছার প্রাধান্য দিতে বন্ধু ছোটনকে সঙ্গে করে দেখা করতে আসেন প্রেমিক সেলিম। দেখা করে তারা বেড়ানোর উদ্দেশ্যে রেলবাজার স্টেশন এলাকায় গেলে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা রেলগেট এলাকায়।

স্কুল ছাত্রী স্বর্ণা খাতুন উপজেলার তেনাচেরা এলাকার সাবান আলীর মেয়ে এবং সেন্ট রীটাস হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। প্রেমিক সেলিম হোসেন পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার নগর গ্রামের আবদুল হান্নানের ছেলে ও জোনাইল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং তার বন্ধু ছোটন হোসেন একই উপজেলার দারিকুশি গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, দিন পনের আগে স্কুলছাত্রী স্বর্ণা ও কলেজছাত্র সেলিমের মধ্যে মোবাইলে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বর্ণার কথামতো সেলিম মঙ্গলবার সকাল ১০টার দিকে তার বন্ধু ছোটনকে সঙ্গে করে মিশন গেট এলাকায় আসে দেখা করতে। সেখান থেকে তারা একটি অটোভ্যান যোগে চাটমোহর রেলগেট এলাকায় বেড়াতে আসে। এসময় তাদের পিছু নেয় স্থানীয় বেশ কিছু যুবক। রেলবাজার এলাকায় এসে পৌছালে তাদের গাড়ির গতিরোধ করে ছেলে দুটোকে বেধড়ক মারপিট করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তাদের তিনজনকে উদ্ধার করে স্বর্ণাকে তার পরিবারের জিম্মায় দেয় এবং সেলিম ও তার বন্ধু ছোটনকে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম কে জানান, ‘সেলিম ও ছোটন নামের দু’জনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাদের পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর