,

বেঙ্গালুরুর রাস্তায় ১০ ফুট উঁচু ফেনার স্রোত

news-image

ভারতের দক্ষিণ-পূর্ব বেঙ্গালুরুর রাস্তায় উঠে এসেছে ১০ ফুট উঁচু বিষাক্ত ফেনার স্রোত। এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় লোকজনের মধ্যে।

বেঙ্গালুরুতে বেশ কয়েকটি দূষিত লেক রয়েছে। যার মধ্যে বেলান্দুর অন্যতম। বর্জ্য পদার্থ, নর্দমার নোংরা পানি এসে পড়ে এই লেকে। সোমবার রাতভর বৃষ্টি হয়েছে সেখানে। যার ফলে ক্ষতিকর রাসায়নিক ও দূষণ সৃষ্টিকারী উপাদান মিশে লেকটির ৯০০ একর এলাকা বিষাক্ত ফেনা ও বুদবুদে ঢেকে গিয়েছে। কোথাও কোথাও আবার ১০ ফুট উঁচু ফেনার স্রোত দেখা গিয়েছে।

লেক ছাড়িয়ে রাস্তার ওপর উঠে এসেছে ফেনার স্তর। বাতাসেও উড়ে বেড়াচ্ছে। তাতে থমকে গিয়েছে জনজীবন। ঝাঁঝালো গন্ধ এড়াতে বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছেন স্থানীয় মানুষ।

এদিকে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪ দিন একনাগাড়ে বৃষ্টি চলবে। গত দু’দশক ধরে এমনই চলছে বেঙ্গালুরুতে। তবে পরিস্থিতি চরমে উঠেছে গত বছর থেকে। গত বছর ফেব্রুয়ারি মাসে বেলান্দুর লেকে আচমকাই আগুন জ্বলতে শুরু করে। তার জেরে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এ বছর জানুয়ারি মাসেও একই ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫ হাজার সেনা নামানো হয়। দীর্ঘ ৭ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় তারা।

চলতি বছরের জুন মাসে এই নিয়ে একদফা শুনানি করে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। তাতে বলা হয়, বেলান্দুর লেক দেশের বৃহত্তম সেপটিক ট্যাঙ্কে পরিণত হয়েছে। প্রশাসনিক উদাসীনতাই এর জন্য দায়ী। তবে তারপরও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। কারণ জুলাই মাসেই বেলান্দুর লেকের নোংরা পানি গিয়ে পড়ে কোলার জেলার ১৪০০ কোটি টাকার সেচ প্রকল্পে। সেখানেও দূষণের আশঙ্কা দেখা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর