,

জিৎ-এর সাবেক প্রেমিকা মা হলেন বিয়ে ছাড়াই

news-image

বিনোদন ডেস্ক।। কলকাতার জনপ্রিয় নায়ক জিতের সঙ্গে একসময় চুটিয়ে প্রেম করেছেন। একসঙ্গে অভিনয়ও করেছেন। জিৎ তাকে এক সময় সুন্দরী নামে ডাকতেন। সেই সুন্দরী নায়িকা এবার নতুন করে আলোচনায় এসেছেন ভিন্ন এক আয়োজনে।

মুম্বাইয়ের এই নামী অভিনেত্রী শ্রেয়া পাণ্ডে এখন সিঙ্গেল মাদার। সারোগেসির মাধ্যমে মা হয়েছেন তিনি। অভিনেত্রী শ্রেয়া তৃণমূল নেতা সাধন পাণ্ডের মেয়ে। সাধন পাণ্ডে বর্তমানে তৃণমূলের পক্ষ থেকে মন্ত্রী।

গত ৩০ আগস্ট পৃথিবীর আলো দেখেছে শ্রেয়া পাণ্ডের মেয়ে। পরিবারে নতুন সদস্য এখন মুম্বাইতে। তবে শিগগিরই সে আসবে দাদুর বাড়িতে। শ্রেয়া মেয়ের নাম রেখেছেন `আদর`। আদরের বিষয়ে শ্রেয়ার মন্ত্রী বাবা জানিয়েছেন, `সে তো আমার নিজের, আমার আপন।

এ বিষয়ে শ্রেয়া বলেন, আমি বিয়ের বিপক্ষে নই। কিন্তু সোসাইটির জন্য যে অ্যারেঞ্জড ম্যারেজ হয়, সেটাতে বিশ্বাসী নই। যাকে ভালোবাসি না, তাকে বিয়ে করতে পারব না। কালকেই যদি প্রেমে পড়ি, আর মনে করি এটাই বিয়ে করার সঠিক সময়, আমি বিয়ে করব। আর হ্যাঁ, মেয়ের কাছে কোনো দিন কিছু লুকাবো না…। উৎস : সংবাদ প্রতিদিন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর