সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৬৯৬ দিন পর ভারতের অধিনায়ক ধোনি

news-image

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নেতৃত্ব ছেড়েছেন প্রায় দুই বছর হতে চলল। ৬৯৬ দিন পর আবারও ভারতের অধিনায়ক হিসেবে টস করতে নামলেন মহেন্দ্র সিং ধোনি, আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে দলের নেতৃত্বের গুরুদায়িত্ব পড়েছে ক্যাপ্টেন কুলের কাঁধে।

নিয়মিত অধিনায়ক কোহলি বিশ্রামে থাকায় এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বহীন ম্যাচে তিনিও বিশ্রামে। তার অনুপস্থিতিতে পুরোনো সেনানী ধোনিকেই বেছে নিয়েছে ভারত।

আফগানিস্তানের বিপক্ষে টস করতে নেমে অবশ্য মনের আরেকটি আশা পূরণ হয়ে গেছে ধোনির। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে দলকে ২০০তম ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন তিনি। কপাল ভালো না হলে হয়তো সেই আশাটা কোনোদিনই পূরণ হতো না ক্যাপ্টেন কুলের।

টস করার সময় ধোনি নিজেও বলছিলেন ভাগ্যের এই কথাটা। দল নিয়ে কথা বলার এক পর্যায়ে ভারতের সফলতম অধিনায়ক বলেন, ‘২০০তম ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছি। এটা আসলে আমার নিয়তি ছিল।’

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর