সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সোশ্যাল মিডিয়ায় কাজলের হোয়াটসঅ্যাপ নম্বর দিলেন অজয়! এরপর…

news-image

কম বেশি সব তারকারাই বিভিন্ন ভাবে ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ রাখতে বেশ পছন্দ করেন। এমনকি অনেক সেলিব্রিটিদের কে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে কথা বলতেও দেখা যায়।

তবে রবিবার (২৩ সেপ্টেম্বর) বলিউড অভিনেতা অজয় দেবগণ যা করলেন তা এক প্রকার ‘কেলেঙ্কারি’ বললেও বোধহয় ভুল হবে না।

এদিন হঠাৎই সোশ্যাল মিডিয়ায় স্ত্রী বলিউড অভিনেত্রী কাজলের হোয়াটঅ্যাপ নম্বর শেয়ার করে বসেন এই বলিউড তারকা।

শুধু হোয়াটঅ্যাপ নম্বর শেয়ার করাই নয়, অজয় দেবগণ টুইটারে লিখেছেন, কাজল এই মুহূর্তে দেশে নেই, ওর সঙ্গে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। ব্যস, প্রিয় অভিনেত্রীর হোয়াটঅ্যাপ নম্বর শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভক্তরা এক রকম হুমরি খেয়ে পড়েন।

সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় অজয় দেবগণের শেয়ার করা কাজলের ওই নম্বর। নেটিজেনরা অজয় দেবগণকে নিয়ে ঠাট্টা-মশকরাও শুরু করে দেন। কেউ কেউ তো বলেই বসেছেন অজয় দেবগণের নিশ্চয় মাথা খারাপ হয়ে গেছে। আবার কেউ কেউ কাজলকে সাবধান করার চেষ্টা করেন, এখনি এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করুন না হলে সমস্যায় পড়ে যাবেন। অনেকেই আপনাকে (কাজল) বিরক্ত করতে শুরু করবে এই হোয়াটসঅ্যাপ নম্বরে।

পরে অবশ্য অজয় দেবগণের টুইটার হ্যান্ডেল থেকে টুইটটি ডিলিট করে দেয়া হয়। তবে এই নম্বরটি সত্যিই কাজলের নম্বর কিনা তা জানা যায়নি। অনেকেই মনে করছেন অভিনেতার টুইটার হ্যান্ডেল হ্যাক করা হয়েছে। কেউ কেউ আবার মনে করছেন পুরো বিষয়টি ভুলবশত ঘটেছে।

উল্লেখ্য, এই মুহূর্তে প্রদীপ সরকারের আসন্ন ছবি ‘হেলিকপ্টার ইলা’র প্রচারে ব্যস্ত সময় পার করছেন কাজল। সে কারণে তিনি হয়তো দেশের বাইরে গিয়েছেন। কিন্তু এভাবে তাঁর ব্যক্তিগত নম্বর সোশ্যাল মিডিয়ায় দেওয়াটা কি ঠিক? তা নিয়েও প্রশ্ন উঠছে বলি পাড়ায়। অর্থাৎ কাজলের ফোন নম্বর ইচ্ছে করেই অজয় দেবগণ সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন, নাকি এ কাজ অনিচ্ছাকৃত তা নিয়েও সন্দেহ রয়েছেন অনেকেরই।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর