,

৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন সরকারি চাকরিজীবীরা

news-image

সরকারি চাকরিজীবীদের গৃহঋণ দিতে রাষ্ট্রায়ত্ব ৪ ব্যাংক সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী এবং হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের সঙ্গে চুক্তি সই করেছে অর্থ মন্ত্রণালয়। সচিবালয়ে সকালে এই চুক্তি স্বাক্ষর হয় বলে জানা গেছে।

অর্থমন্ত্রী জানান, পেনশনের পর সরকারি চাকরিজীবীদের অন্তত একটি বাড়ির নিশ্চয়তা দিতেই এ চুক্তি। এর ফলে সর্বনিম্ন ২০ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৭৫ লাখ টাকার ঋণ সুবিধা পাবেন।

তবে যারা অটোমেটেড পদ্ধতিতে বেতন পান তারাই আগে এই সুবিধা পাবেন বলে জানান অর্থমন্ত্রী। আগামী ২ বছরের মধ্যে সবাই এই সুবিধার আওতায় আসবে বলেও জানান অর্থমন্ত্রী।

পয়লা অক্টোবর থেকে নেয়া শুরু হবে গৃহঋণের আবেদন। সুদের হার হবে ১০ শতাংশ। যার অর্ধেক দেবে সরকার। প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারি পাবেন এই ঋণ সুবিধা। বছরে ৯০০ কোটি টাকা ভর্তুকি দিবে সরকার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর