,

খুনি শ্যামলের প্রেমে পুলিশ ঊর্মিলা

news-image

টিভি পর্দার ব্যস্ত দুই অভিনয়শিল্পী শ্যামল মাওলা ও ঊর্মিলা শ্রাবন্তী কর। দুজনেই সারা বছর ব্যস্ত থাকেন টিভি নাটক নিয়ে। পাশাপাশি দেখা যায় বিজ্ঞাপনেও। দুজনকে একসাথে দেখা গেছে বহু নাটকে। আবারও এ জুটি একসাথে কাজ করেছেন নতুন একটি নাটকে।

গতকাল রাজধানীর উত্তরায় ‘প্রণয় তীর্থ’ শিরোনামে একটি নাটকের শুটিং শেষ হয়েছে। আওরঙ্গজেবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। এ নাটকে শ্যামল মাওলাকে একজন পেশাদার খুনি এবং ঊর্মিলাকে দেখা যাবে পুলিশের চরিত্রে।

শ্যামল মাওলা বলেন, ‘আমার চরিত্রটা একজন গুন্ডার যে কিনা প্রফেশনাল কিলার। আমি যে এলাকায় থাকি সেখানে নতুন একটি বাসায় ঊর্মিলা ওঠে। সে তার পরিচয় গোপন রাখে। সে এই এলাকায় আসে মূলত আমাকে ধরার জন্য। এরপর শুরু হয় নতুন টুইস্ট। খুব সুন্দর একটা কাজ করেছি বলবো। সবার ভালো লাগবে।’

ঊর্মিলা শ্রাবন্তী কর বলেন, ‘একজন পুলিশের চরিত্রে এ নাটকে অভিনয় করেছি। শ্যামলকে ধরার জন্য পরিচয় লুকিয়ে তার এলাকায় উঠি। একটা সময় তার সাথে প্রেমও হয়ে যায়। গল্পে দারুণ একটা টুইস্ট আছে।’

নির্মাতা জানালেন, নাটকটি শিগগিরই কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর