,

আখাউড়ায় মীনা দিবস পালিত

news-image

আখাউড়া প্রতিনিধি : সোমবার আখাউড়ায় মীনা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে র‌্যালী,আলোচনা সভা ও পোষ্টার বিতরণ করা হয়েছে। র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান।

সকাল ১০টায় আখাউড়া উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানের নেতৃত্বে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা,কর্মচারী, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দসহ সকল স্তরের লোকজনের স্বতস্ফূর্ত অংশগ্রহনে র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আজকের মিনা দিবসের স্লোগান ছিল “মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগমের সভাপতিত্বে আলোচনা সভা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান।

আলোচনা সভায় দিবসটির তাৎপর্য নিয়ে উপস্থিত ব্যক্তিগন বক্তব্য রাখেন মিলনায়তনে মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে মিনা বিষয়ক বিভিন্ন প্রতিবেদন প্রদর্শিত হয়। আলোচনা সভা শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয় ।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে