,

অবশেষে প্রেমের জয়

news-image

গত কয়েক দিনের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জয় হলো প্রেমের। সোমবার নেত্রকোনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে নিজের ইচ্ছায় বিয়ে করার কথা জানান ৩৭তম বিসিএসে উত্তীর্ণ তাসলিমা সুলতানা সিনথিয়া।
আদালত সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট সিনথিয়ার সঙ্গে নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার প্রথম মেয়র প্রয়াত আব্দুল হক ভূঞার ছোট ছেলে রাতুল হাসান বাবুর রেজিষ্ট্রি কাবিনমূলে বিয়ে হয়। কিন্তু বিয়ের ১ মাস ৯ দিন পর সিনথিয়াকে অপহরণের অভিযোগে গত ১৯ সেপ্টেম্বর কেন্দুয়া থানায় একটি অপহরণ মামলা করেন তার মা রাজিয়া সুলতানা। পরদিন সিনথিয়ার মা রাজিয়া ও বাবা সুলতান আহমেদ মেয়েকে উদ্ধারের দাবিতে থানায় অবস্থান নেন।

সেদিন সিনথিয়ার মা-বাবা দাবি করেন, গত ১৮ সেপ্টেম্বর কেন্দুয়া পৌর শহরের আরামবাগ মহল্লার বাসা থেকে কিছু দুষ্কৃতিকারী সিনথিয়াকে অপহরণ করে।

রাজিয়া সুলতানা মামলার এজাহারে উল্লেখ করেন, কেন্দুয়া পৌরসভার প্রথম মেয়র প্রয়াত আব্দুল হক ভূঞার ছোট ছেলে বর্তমান পৌর মেয়র মো. আসাদুল হক ভূঞার ভাতিজা রাতুল হাসান বাবু, সাফিম, ভাগিনা জুনায়েদ, পুলক ও কাউরাট গ্রামের মোজাম্মেল হকের নেতৃত্বে অজ্ঞাত আরও ১৫/২০ জন সিনথিয়াকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে।

মামলার পর কেন্দুয়া পৌরসভার মেয়র মো: আসাদুল হক ভূঞা গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, এটি কোন অপহরণের ঘটনা নয়। সিনথিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরেই রাতুল হাসান বাবুর প্রেমের সম্পর্ক চলে আসছিল। সম্পর্ককে প্রতিষ্ঠিত করতেই প্রাপ্ত বয়স্ক ছেলেমেয়ে চলতি বছরের ১১ আগস্ট ৩৬১ এ্যালিফেন্ট রোড নিউ মার্কেট ঢাকা-১২০৫ কাজী মো: বিল্লাল হোছাইনের অফিসে ৩ লাখ টাকার দেন মোহরে বিয়ে করেন। বিয়ের পর সিনথিয়া তার বাবার বাড়িতে যায়।

তিনি জানান, সামাজিক আচার অনুষ্ঠানের মাধ্যমে সিনথিয়াকে বধূ হিসেবে বরণ করতে সিনথিয়ার মামা আশরাফ উদ্দিন ভূঞার সঙ্গে আলোচনা চলছিল। এছাড়া রাতুলে মাসহ আরও কয়েকজন মুরুব্বি সিনথিয়ার বাবা-মার কাছে গিয়ে সামাজিক আচার অনুষ্ঠানের মাধ্যমে বধূ বরণের প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে অপহরণ মামলা দায়ের করেন সিনথিয়ার মা।

সোমবার মেয়র আসাদুল হক ভূঞা বলেন, আমাদের পরিবারকে সামাজিকভাবে হেয় করার জন্য সিনথিয়ার মা থানায় এ মামলা দায়ের করেন। কিন্তু সিনথিয়া নিজেই আদালতে উপস্থিত হয়ে নিজের মতামত আদালতকে জানিয়েছে। আদালতে সিনথিয়া বলেছে, নিজের ইচ্ছাতেই রাতুল হাসান বাবুর সঙ্গে বিয়ে হয়েছে। তাকে কেউ অপহরণ করেনি। বিচারক তার বক্তব্য গ্রহণের পর তার নিজের জিম্মাতেই তাকে দিয়েছেন।

এদিকে সিনথিয়ার মামা কেন্দুয়া পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আশরাফ উদ্দিন ভূঞা ফোনে বলেন, সিনথিয়া আদালতে গিয়েছিল, তবে আদালতে কি বক্তব্য দিয়েছে তা এখনও জানতে পারিনি।

কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী সমকালকে বলেন, মামলার সূত্র ধরেই তাসলিমা সুলতানা সিনথিয়া আদালতে তার বক্তব্য উপস্থাপন করেছেন। আদালতের বক্তব্যের কপি এখনও আমরা হাতে পাইনি। তবে আদালত তাকে তার নিজের জিম্মায় নিজ বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর