,

আইনমন্ত্রীর কথায় এস কে সিনহার বিরুদ্ধে মামলা হবে না: দুদক

news-image

নিউজ ডেস্ক : আইনমন্ত্রীর কথায় নয়, সুনির্দিষ্ট অভিযোগ পেলেই সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বললেন দুর্নীতি দমন কমিশন- দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ সোমবার দুপুরে দুদকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
গতকাল রোববার নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির অভিষেক ও ডিজিটাল বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশন (দুদক) খতিয়ে দেখছে। দুদক তাঁর বিরুদ্ধে যখন মামলা করবে, তখনই মামলা হবে। সরকার এখানে কোনও হস্তক্ষেপ করবে না।

তিনি বলেন, এস কে সিনহা যা বলছেন, তার সবই মিথ্যা। পদত্যাগের এক বছর পর এস কে সিনহা এখন নতুন গল্প ফেঁদেছেন।

এ বিষয়ে আজ সাংবাদিকরা জানতে চাইলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ আরও জানান, দালিলিক প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে মামলা করা যায় না। আর কথিত দুই ব্যবসায়ীর বিরুদ্ধে চার কোটি টাকা দুর্নীতি মামলার তদন্ত হচ্ছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর