,

প্রেম মানেনা কোন বাধা এবার তার প্রমান দিলেন নেহা কক্কর!

news-image

বহু জল্পনার পর শেষমেশ গায়িকা নেহা কক্কার এবং অভিনেতা হিমাংশ কোহলি টিভির রিয়্যালিটি শো ‘‌ইন্ডিয়ান আইডল’‌–এ নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নিলেন। এই শোয়ে বিশাল দাদলানি এবং অনু মালিকের সঙ্গে অন্যতম বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে নেহা কক্করকে।

হিমাংশ এতদিন নেহার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেননি। এতদিন হিমাংশ এবং নেহা সকলকেই জানিয়েছেন যে তারা খুব ভালো বন্ধু ছাড়া আর কিছুই নয়।

কিন্তু বৃহস্পতিবার হিমাংশ ওই শোয়ের সেটে উপস্থিত হয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন। বলা বাহুল্য, হিমাংশকে দেখে আপ্লুত হয়ে পড়েন নেহা।

বৃহস্পতিবার হিমাংশ ‘‌ইন্ডিয়ান আইডলে’‌র সেট থেকে নেহার সঙ্গে একটা ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। পোষ্টের ক্যাপশনে হিমাংশ লিখেছেন, ‘‌ইন্ডিয়ান আইডলের সেটে মিষ্টি একজন ব্যক্তিকে সারপ্রাইজ দিলাম।
গায়িকা নেহা কক্কার

সত্যিই, এটা মনে রাখার মতো দিন।’‌ এই পোস্টে ইতিমধ্যেই ৭২ হাজার লাইক পড়েছে। সূত্রের খবর, শো চলাকালীন নেহা নাকি বুঝিয়ে দিয়েছেন তিনি এই অভিনেতাকে বিয়ে করতেও রাজি।

এক সূত্র মারফত জানা যায়, ওইদিন শোয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমেডিয়ান সুনীল গ্রোভার। শো চলাকালীন তিনি নেহার স্বয়ংবর নামে একটা সেগমেন্ট পরিচালনা করছিলেন।

সেই সময় হিমাংশ শোয়ের সঞ্চালক পরিতোষ ত্রিপাঠির সঙ্গে উপস্থিত হলে নেহা বলেন, ‘‌ভবিষ্যতে আমি যখন বিয়ের কথা ভাববো তখন ওর কথা আমার মনে থাকবে।’‌ সকলকে অবাক করে হিমাংশ প্রত্যুত্তরে জানান, ‘‌আমি তোমার এই কথাটার জন্যই তো অপেক্ষা করছিলাম।’‌

হিমাংশের একটা উত্তরই তাঁদের সম্পর্কে শিলমোহর পড়ে যায়। এছাড়াও শো চলাকালীন হিমাংশ এবং নেহা ‘‌ও হামসফার’‌ গানের সঙ্গে পারফর্ম করেন। আসল গানেও নেহা এবং হিমাংশকেই পারফর্ম করতে দেখা গিয়েছিল এবং আর গানটা গেয়েছেন নেহা নিজেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর