,

এশিয়া কাপের মধ্যেই ফিক্সিংয়ের প্রস্তাব আফগানিস্তানের শাহজাদকে

news-image

স্পোর্টস ডেস্ক: ফিক্সিংয়ের করাল গ্রাস থেকে বেরোতেই পারছে না ক্রিকেট। বরং দিনকে দিন এটা ভয়ংকর থেকে আরও ভয়ংকর হয়ে উঠছে। চলতি এশিয়া কাপেই ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন আফগানিস্তানের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। তবে সেটা তিনি সঙ্গে সঙ্গেই জানিয়ে দিয়েছেন টিম ম্যানেজম্যান্টকে।

এশিয়া কাপের মধ্যে প্রস্তাব দেয়া হলেও শাহজাদকে অবশ্য এই টুর্নামেন্টে কিছু করতে বলেনি জুয়াড়িরা। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে আফগান প্রিমিয়ার লিগ। এবারই প্রথমবারের মতো বসছে আসরটি। এতে স্পট ফিক্সিংয়ের জন্য প্রস্তাব দেয়া হয়েছে তাকে। শাহজাদ প্রস্তাব পেয়ে টিম ম্যানেজম্যান্টকে জানিয়েছেন। তারা সেটা জানিয়েছে আইসিসির এন্টি করাপশন ইউনিটকে। এখন আইসিসিই পুরো বিষয়টি তদন্ত করবে।

আফগান প্রিমিয়ার লিগে শাহজাদের দলের নাম পাকতিয়া। এই টুর্নামেন্টে আফগানিস্তানের খেলোয়াড়দের সঙ্গে বিশ্বের নামকরা কয়েকজন খেলোয়াড়ও অংশ নেবেন। এদের মধ্যে আছে ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, আন্দ্রে রাসেল, ব্রেন্ডন ম্যাককালামের মতো নাম। আছেন বাংলাদেশের মুশফিকুর রহীম আর তামিম ইকবাল।

আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চলতি এশিয়া কাপে একটা প্রস্তাব পাওয়ার কথা জানা গেছে। তবে সেটা তাদের (আফগানিস্তানের) নিজস্ব টি-টোয়েন্টি লিগের জন্য। শনিবার যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে এই বিষয়টা আমরা অবহিত হয়েছি। এন্টি করাপশন ইউনিট সেটা খতিয়ে দেখছে।’

সোমবার দুবাইয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আইসিসির এন্টি করাপশন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল নিশ্চিত করেছেন, গত ১২ মাসে কমপক্ষে পাঁচজন আন্তর্জাতিক অধিনায়ক ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন। তাদের মধ্যে চারজন পূর্ণ সদস্য দেশের। একমাত্র পাকিস্তানের সরফরাজ আহমেদ তার প্রস্তাব পাওয়ার বিষয়টি লোকসম্মুখে প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর