,

মদ্যপ অবস্থায় প্রধানমন্ত্রীর ফ্লাইট করতে গিয়ে ধরা বিমান ক্রু

news-image

মদ পানের অভিযোগে ভিভিআইপি ফ্লাইট থেকে বাদ পড়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রু। শুক্রবার লন্ডনের উদ্দেশ্যে যাওয়া প্রধানমন্ত্রীকে বহন করা বিজি-০০১ ফ্লাইটে এই ঘটনা ঘটে। রেওয়াজ অনুযায়ী ভিভিআইপি ফ্লাইটে ওঠার আগে পরীক্ষাকালে ওই ক্রু’র শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়।

বিমানের চিফ মেডিক্যাল অফিসার-সিএমও এর ফাইনাল স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়ে অ্যালকোহলের উপস্থিতি। অ্যালকোহলের টেস্ট পজিটিভ হওয়ায় অভিযুক্ত কেবিন ক্রু সৈয়দা মাসুমা মুফতিকে ভিভিআইপি ফ্লাইট থেকে বহিষ্কার করা হয়। ফ্লাইটে চিফ পার্সার হিসেবে গেছেন কাস্টমার সার্ভিসের ডিজিএম নুরুজ্জামান রঞ্জু। ঘটনা ধামাচাপা দিতে গিয়ে ফেঁসে যাচ্ছেন তিনি। সেই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট বিভাগে মহাব্যবস্থাপকের বিরুদ্ধেও।

জানা গেছে, নুরুজ্জামান রঞ্জু ও সৈয়দা মাসুমা মুফতিকে গ্রাউন্ডেড করেছে বিমান কর্তৃপক্ষ।
সূত্র: জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর