,

এবার অল্পের জন্য বেঁচে গেল যাত্রী বোঝাই বিমান (ভিডিও)

news-image

বিমানবন্দরের রানওয়েতে নামার সময় হঠাৎ প্রচণ্ড দমকা হাওয়ায় যাত্রীবোঝাই এয়ার ফ্রান্সের একটি ফ্লাইটের সামনের অংশ ঘুরে যায়। এতে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়। যাত্রীরা প্রচণ্ড আশঙ্কার মধ্যে পড়েন।তবে শেষ পর্যন্ত পাইলটের দ্রুত সিদ্ধান্তে যাত্রীবোঝাই প্লেনটি দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়।ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের বার্মিংহাম বিমানবন্দরে। অবতরণের সময় ৪৪ মাইল গতিবেগের বাতাসের ধাক্কায় প্লেনের নাকটি ঘুরে যায়।

এ ঘটনার সময় পাইলট এয়ারবাস এ ৩১৯ মডেলের প্লেনটিকে আর অবতরণ করাননি। তার বদলে দ্রুত সিদ্ধান্ত নিয়ে তিনি আবার আকাশে উড়িয়ে নেন।অনেকেই প্লেনের পাইলটের দক্ষতার প্রশংসা করেছেন। দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্লেনটি আবার আকাশে উঠিয়ে নেওয়ায় যাত্রীদের জীবন রক্ষা পেয়েছে বলে মন্তব্য করছেন অনেকে।

সে ঘটনার ভিডিও করেছিলেন জেরেমি জোনস। গত বুধবার সে ঘটনাটি ঘটে। এ ঘটনার ভিডিওটি অনলাইনে ছাড়ার পরপরই ভাইরাল হয়ে উঠেছে।এয়ার ফ্রান্স ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে এতে পাইলট সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর