,

মান ভাঙাতে স্ত্রীকে চুম্বন, স্বামীর জিভ কামড়ে ছিঁড়ে দিল স্ত্রী

news-image

স্বামী-স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়াঝাটি চলত প্রায়ই। এমনই এক ঝগড়ায় স্ত্রীর মান ভাঙাতে তাঁকে চুম্বন করেছিলেন চিত্রশিল্পী স্বামী করণ। প্রথমে কোনো আপত্তি করেননি সেই নারী। তবে পরক্ষণেই রাগে স্বামীর জিভ কামড়ে ছিঁড়ে দিয়েছেন তিনি।

ঘটনাটি ভারতের রাজধানী দিল্লির রনহোলার। ২২ বছরের সেই নারী আট মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।

শনিবার রাতে স্ত্রীর মান ভাঙাতে তাঁকে চুম্বন করেছিলেন তাঁর চিত্রশিল্পী স্বামী করণ। প্রথমে কোনো আপত্তিও করেননি ওই মহিলা। তারপরই আচমকা রাগের চোটে স্বামীর জিভ কামড়ে ছিঁড়ে নেন তিনি।

বর্তমানে সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন করণ। তার জিহ্বায় অপারেশন হবে শীঘ্রই। তবে তিনি ফের কথা বলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

স্থানীয়রা জানিয়েছেন, বিবাহিত জীবনে খুশি ছিলেন না ওই মহিলা। তাঁর অভিযোগ ছিল, স্বামীকে দেখতে ভালো না। পুলিশও জানিয়েছে, মাঝেমধ্যেই ঝগড়া লেগে থাকত স্বামী-স্ত্রীর মধ্যে।

বিষয়টিতে রীতিমতো পুলিশে অভিযোগ জানিয়েছেন স্বামী করণ। তিনি বলেন, একটি বিষয়ে তর্ক হচ্ছিল তাঁর স্ত্রীর সঙ্গে। সেই সময় স্ত্রীর মান ভাঙাতে তিনি তাঁকে চুম্বন করতে গিয়েছিলেন। তখনই স্ত্রী কামড়ে তাঁর অর্ধেক জিভ ছিঁড়ে নিয়েছে।

৮ মাসের গর্ভবতী সেই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের জেরায় অভিযোগ স্বীকার করেছেন ওই নারী। তিনি জানান, দুই বছর আগে তাঁর বিয়ে হয়েছে। তিনি তাঁর স্বামী ও বিবাহিত জীবন নিয়ে খুশি নন। এসব বিষয় নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে সে ঘটনাটি ঘটেছে। সূত্র : এই সময়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর