,

এশিয়া কাপে ব্যর্থ, অধিনায়কত্ব হারালেন ম্যাথুস

news-image

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের পর নড়েচড়ে বসেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড সফরকে সামনে রেখে রদবদল চলছে দলে। এশিয়ান ক্রিকেটের সেরা হবার মিশনে নেমে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে হারের পর ওয়ানডে দলের অধিনায়কত্ব হারাতে হলো অ্যাঞ্জেলো ম্যাথুসকে। গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ায় ব্যর্থতার দায়ে নেতৃত্ব হারালেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তার বদলে দলের হাল ধরছেন দিনেশ চান্দিমাল।

শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়, লঙ্কান ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে নেয়া হয়েছে ম্যাথুসকে। ইংলিশদের বিপক্ষে শুরু হতে চলা ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন চান্দিমাল।
ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছিলেন। সুস্থ হয়ে ফিরেই লঙ্কান শিবিরের নেতা নির্বাচিত হলেন ২৮ বছর বয়সী এই তারকা।

গেলো দেড় বছরে ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচন নিয়ে ব্যাপক সঙ্কটে পড়ে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাথিউস ও চান্দিমাল ছাড়াও এই সংস্করণে অধিনায়ক হিসেবে দায়িত্বগ্রহণ করেন উপল থারাঙ্গা, লাসিথ মালিঙ্গা, চামারা কাপুগেদারা ও থিসারা পেরেরা। প্রত্যেকেই ব্যর্থতার দায়ে পদ ছাড়েন।
আগামী অক্টোবরের ১০ তারিখ থেকে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। সফরে একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্টও খেলবে ইংলিশরা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর