,

যেভাবে ফাইনালে যেতে পারে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক: ২০ মিনিট আগেও যা দূর কল্পনা মনে হচ্ছিল, এখন তা বাস্তব। তৃতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনাল খেলার খুব কাছে চলে এসেছে বাংলাদেশ। কঠিন কোনো সমীকরণ নয়, একদম সোজাসাপটা কিছু কাজ করলেই টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ-ভারত ফাইনাল দেখা যাবে।

আফগানিস্তানকে নাটকীয়ভাবে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। সুপার ফোরে মাশরাফিদের এ জয়ে আফগানিস্তানের বিদায় যেমন নিশ্চিত হয়েছে, তেমনি নিশ্চিত হয়েছে ভারতের ফাইনাল খেলা। সুপার ফোরের দুই ম্যাচ শেষে ভারত পূর্ণ চার পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে। এক জয় ও এক হার নিয়ে সমান দুই পয়েন্ট পাকিস্তান ও বাংলাদেশের। কিন্তু ভারতের কাছে হারের ব্যবধানে পাকিস্তান বাংলাদেশের চেয়ে ভালো করায়, রান রেটে পাকিস্তানই একটু এগিয়ে আছে। ঋণাত্মক ০.৫৫৬ রানরেট নিয়ে দুইয়ে আছে পাকিস্তান। আর ঋণাত্মক ০.৬৪৫ রান রেট নিয়ে তিনে আছে বাংলাদেশ। আর দুই হারে শূন্য হাত আফগানিস্তানের। ২৮ তারিখের ফাইনালে ‘স্বাগতিক’ ভারতের মুখোমুখি কারা সেটাই হচ্ছে প্রশ্ন। বাংলাদেশ নাকি পাকিস্তান?

২৫ তারিখের ম্যাচটা ভারতের জন্য ফাইনালের প্রস্তুতি ম্যাচ, আর আফগানিস্তানের জন্য গৌরব পুনরুদ্ধারের। এ ম্যাচের ফল এশিয়া কাপে কোনো প্রভাব ফেলবে না। আর ২৬ তারিখ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ এখন অলিখিত সেমিফাইনাল। সে ম্যাচে জয় পেলেই তখন দ্বিতীয় সেরা হিসেবে ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর পাকিস্তান একমাত্র জয় নিয়ে নিয়ে তৃতীয় হয়ে সন্তুষ্ট হবে।

আর যদি ম্যাচটি টাই কিংবা পরিত্যক্ত হয়, তবে শ্রেয়তর রানরেটে পাকিস্তানই উঠবে ফাইনালে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর