,

ম্যাচ সেরা মাহমুদউল্লাহ রিয়াদ

news-image

স্পোর্টস ডেস্ক: শেষ ওভারে অবিশ্বাস্য বোলিং করে ম্যাচ জিতিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৮ রানের জায়গায় মাত্র ৪ রান দিয়ে বাংলাদেশকে উপহার দেন ৩ রানের দুর্দান্ত এক জয়। মোস্তাফিজের আগের ওভারে মোহাম্মদ নবিকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনার ক্ষেত্রে কম কৃতিত্ব নয় সাকিব আল হাসানের।

কিংবা ইনিংসের মাঝপথে আসগর আফগান কিংবা হাশমতউল্লাহ শহিদির উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ধরে রাখার পেছনে মাশরাফির অবদান মোটেও কম নয়। ব্যাটিংয়ে ৭১ রান করে অপরাজিত থাকা ইমরুল কায়েসও এই জয়ে বড় কৃতিত্বের দাবিদার।

কিন্তু একজনের কাছে অন্য সবার সব কৃতিত্ব ম্লান হয়ে যাচ্ছে। তিনি হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ। ইমরুলের সঙ্গে ১২৮ রানের রেকর্ড জুটি গড়ে বাংলাদেশের রানকে ২৫০-এর কোঠায় নিয়ে গেছেন রিয়াদ। ৭৪ রান করে তিনি আউট হয়ে যান। তবে, যে ব্যাটিং তিনি উপহার দিলেন সেটাও অবিশ্বাস্য।

শুধু ব্যাটিং হলে কমই হতো। বোলিংয়েও যে তিনি ছিলেন সমান পারদর্শী! মাত্র ৫ ওভার বল করেছেন। তবে, বোলিংয়ে এসেই তিনি বিশাল এক আস্থার প্রতিদান দিলেন। উইকেটে ভয়ঙ্কর হয়ে ওঠা মোহাম্মদ শাহজাদকে বোল্ড করলেন রিয়াদ। তার এই ব্রেক থ্রুতেই জয়ের পথ রচনা হয়েছে বাংলাদেশের। কারণ শাহজাদ আউট হওয়ার পরই আফগানদের রানে কিছুটা মন্থর গতি চলে আসে।

সুতরাং, ৩ রানের দুর্দান্ত এই জয়ের ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেয়া হলো ৭৪ রান করার পাশাপাশি ১ উইকেট নেয়া ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের হাতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর