,

৩ মাসে যুক্তরাষ্ট্রে চাকরি যেতে পারে বহু ভারতীয়র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আগামী তিন মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রে চাকরির অধিকার হারাতে পারেন এইচ১বি ভিসাধারীদের স্বামী বা স্ত্রীরা।

একটি মার্কিন আদালতে শনিবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এইচ৪ ভিসা যাদের রয়েছে, তাদের ‘ওয়ার্ক পারমিট’ বা আমেরিকায় চাকরি করা বন্ধ করতে মাস তিনেকের মধ্যেই আইন তৈরি হবে। তা জমা পড়বে হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অব বাজেট (ওএমবি)-এ।

এই সিদ্ধান্ত কার্যকর হলে বড়সড় বিপাকে পড়বেন আমেরিকায় কর্মরত ভারতীয়রা। কারণ পরিসংখ্যান বলছে, এইচ১বি ভিসাধারীদের ৯০ শতাংশই ভারতীয় এবং এদের একটা বড় অংশই তথ্যপ্রযুক্তি কর্মী, যারা কর্মসূত্রে সপরিবার আমেরিকায় গিয়েছেন।-খবর আনন্দবাজারপত্রিকা অনলাইনের।

এইচ১বি ভিসাধারীদের জীবনসঙ্গী এবং ২১ বছরের কমবয়সি সন্তানদের এইচ৪ ভিসা দেয় আমেরিকা। এই এইচ৪ ভিসাধারীদেরও ওয়ার্ক পারমিট দিয়েছিল বারাক ওবামা প্রশাসন।

এর ফলে মার্কিন শহরে বাড়ি নেয়ার চড়া খরচের ধাক্কা সামলাতে স্বামী-স্ত্রীর দুজনের রোজগার কিছুটা সুরাহা দিয়েছিল অনেককেই।

কিন্তু ট্রাম্প গোড়া থেকেই বলে এসেছেন, মার্কিনদের চাকরিকেই অগ্রাধিকার দেবেন তিনি। তাই এইচ১বি এবং এইচ৪ ভিসা নীতি আগাগোড়া পর্যালোচনা করবে তার সরকার।

সেভ জবস ইউএসএ নামে মার্কিন কর্মীদের একটি সংস্থাও আন্দোলন চালিয়ে যাচ্ছিল মার্কিনদের চাকরি সুরক্ষিত রাখার দাবিতে। আদালতে গিয়েছিল তারা।

কলম্বিয়ার ডিস্ট্রিক্ট কোর্টে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে মার্কিন সরকারের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, মামলাটি এ বার স্থগিত রাখা হোক। সরকারের কথায়, এইচ১বি অভিবাসীদের স্বামী বা স্ত্রী, যারা এইচ৪ ভিসা নিয়ে রয়েছেন, তাদের কাজের অধিকার নিষিদ্ধ করার লক্ষ্যে আমরা দৃঢ় ভাবে ও দ্রুত এগোচ্ছি। সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর