,

মক্কা-মদিনার দ্রুতগামী ট্রেন ‘হারামাইন এক্সপ্রেস’ চালু হচ্ছে (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট।। আগামী ৪ অক্টোবর মক্কা, মদিনা এবং জেদ্দার মধ্যে যোগাযোগ স্থাপনকারী উচ্চগতির রেল ‘হারামাইন’ উদ্বোধন করা হবে। দেশটির যোগাযোগমন্ত্রী ড. নাবিল আল আমুদি এর বরাত দিয়ে আল আরাবিয়া এ তত্য জানিয়েছে।

ড. নাবিল আল আমুদি জানান, এ ট্রেনটি দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ স্টেশন মক্কা মোকাররমা, জিদ্দা, শাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আব্দুল্লাহ ইকোনেমিক সিটি ও মদিনা মুনাওয়ারা দিয়ে অতিক্রম হবে।

এতে দেশটির উত্তরাঞ্চলের প্রায় ২০ লাখ মানুষের বহুদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই রেলপথ তৈরি হওয়ার ফলে রাজধানীর সঙ্গে যোগাযোগের সময় প্রায় ৫ ঘণ্টা কমবে।

এক বিবৃতিতে সৌদি রেলওয়ে জানিয়েছে, ওই লাইনে চলাচলকারী প্রত্যেকটি ট্রেন ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগে চলবে এবং প্রতিদিন গড়ে ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে। দুই শিফটে ভাগ করা সার্ভিসটিতে দিনে ও রাতে একটি করে ট্রেন চলবে।

এই রেললাইনের জন্য ৫টি রেল স্টেশনে আধুনিক সব সুযোগ সুবিধাসহ গাড়ি পার্কিং, দোকান, ভ্রমণার্থীদের জন্য বিশ্রাম কক্ষ ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে।

‘হারামাইন এক্সপ্রেস’ ট্রেনটি ঘণ্টায় ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) বেগে মক্কা থেকে মদিনা পর্যন্ত ৪৫৩ কিলোমিটার পথে বিরতিহীনভাবে (নন-স্টপ) চলাচল করবে। এতে হজ, ওমরা ও জিয়ারতকারীরা নিরাপদ, আরামদায়ক এবং যানজটমুক্তভাবে শহর দুটির মধ্যে চলাচল করতে পারবে। পাশাপাশি এতে বাস সার্ভিসের ওপরও চাপ কমবে।

আল-আমুদি বলেন, মক্কা থেকে মদিনার দূরত্ব সাড়ে ৪০০ কিলোমিটার। এ দীর্ঘ পথ পাড়ি দিতে হারামাইন ট্রেনের সময় লাগবে ১২০ মিনিট তথা মাত্র ২ ঘণ্টা। ট্রেনটি উদ্বোধনে স্টেশনের প্রস্তুতিও সম্পন্নের পথে।

হারামাইন ট্রেন সার্ভিস শুধুমাত্র হজ ও ওমরা দর্শনার্থীদের জন্যই নয় বরং সার্বক্ষণিক সেবা প্রদানে চলবে তা। এর মাধ্যমে আর্থিক সুবিধা লাভের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে দেশটি।

সর্বোপরি কথা হলো- হারামাইন রেল চালু হলে হজ ও ওমরা পালনকারীরা কম সময়ে প্রথম শ্রেণি সুবিধা লাভের পাশাপাশি সহজে নিরাপদ ভ্রমণ করতে পারবে। উৎস: আল আরাবিয়া

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর