,

যেসব খাদ্যাভাসে কিডনি নষ্ট হয়, জানুন বাঁচার উপায়

news-image

কিডনি মানব দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। খাদ্যাভাসের কারণে যা আমরা নিজের অজান্তেই নষ্ট করে ফেলছি। প্রতিদিন সাধারণ কিছু ভুলে নানাভাবে কিডনির ক্ষতি হচ্ছে। নিয়ম মেনে চললে এ সমস্যা থেকে সহজেই পরিত্রাণ পাওয়া যায়।

কিডনিকে ভাল রাখতে পানির খুব প্রয়োজন। শরীর অনুযায়ী পানি কতটা প্রয়োজন, তার পরামর্শ চিকিৎসকের কাছ থেকে নিতে হবে এবং সে অনুযায়ী পানি পান করতে হবে। প্রতি দিন পর্যাপ্ত পানি না খেলে কিডনির উপর চাপ পড়ে এবং কিডনি তার সাধারণ কার্যক্ষমতা হারিয়ে ফেলে। শীতকালেও পানি খাওয়া কমানো যাবে না। এমনকি কিডনি ভালো রাখতে তৃষ্ণা না পেলেও নির্দিষ্ট সময় পরপর পানি খাওয়ার অভ্যাস করতে হবে।

সামান্য ব্যথা হলেই ব্যথানাশক ওষুধ খাওয়ার অভ্যাস থাকলে আজই তা ত্যাগ করুন। ব্যথানাশক ওষুধ কিডনির কোষের অতিরিক্ত ক্ষতি করে। ব্যথা একান্ত অসহ্য হলে তবেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ খান।

খাবারের সময় বাড়তি লবন খাওয়ার অভ্যাস থাকলে তা পরিহার করুন। কিডনি অতিরিক্ত সোডিয়াম শরীর থেকে বের করতে পারে না। ফলে বাড়তি লবনের সোডিয়ামটুকু কিডনিতেই রয়ে যায়। এতে কিডনি ক্ষতিগ্রস্থ হয়।

বাইরে বেরুলে প্রস্রাব আটকে রাখেন রাখবেন না। এমন অভ্যাস কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকর। অনেকক্ষণ প্রস্রাব আটকে রাখলে তা কিডনিতে চাপ তো ফেলে, দীর্ঘ দিন ধরে এ অভ্যাস বজায় রাখলে অচিরেই কিডনি নষ্ট হতে পারে।

কিডনি ভালো রাখতে মাংস কমিয়ে মাছ-শাকসব্জি বেশি পরিমাণে খান। চর্বি কিডনির জন্য খুব ক্ষতিকারক। মাংসের ফাইবারও পরিমাণে বেশি হলে তা কিডনির উপর চাপ ফেলে। তাই মাংস খেলেও খুব পরিমাণ মেপে খান।
আমরা সবাই জানি মদ্যপান লিভারের ক্ষতি করে। তাই অবশ্যই এটি এড়িয়ে চলতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর