,

১৯ বছরের রেকর্ড গড়লেন ইমরুল-রিয়াদ

news-image

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ইনিংসে মিডল অর্ডারে অসাধারণ ব্যাটিং করে আফগানিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর এনে দিয়েছেন দলের অভিজ্ঞ দুই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ এবং ইমরুল কায়েস। ৮১ থেকে ৮৭ রান পর্যন্ত একের পর এক উইকেট পড়তে শুরু করেছিল বাংলাদেশের- তখন কে হাল ধরবেন, কে বাংলাদেশের ইনিংসকে টেনে নিয়ে যাবেন সে চিন্তায় মগ্ন সমর্থক থেকে শুরু করে সবাই।

এমন সময় হাল ধরলেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ এবং ইমরুল কায়েস। দু’জনের ব্যাটে উঠলো অনবদ্য ১২৮ রানের জুটি। ২১তম ওভার থেকে শুরু করে ৪৭তম ওভার পর্যন্ত ব্যাট করলেন এই দু’জন। ইমরুল এবং রিয়াদ- দু’জনের ব্যাটেই উঠে এলো দুটি দুর্দান্ত হাফ সেঞ্চুরি। ৪৭তম ওভারে মাহমুদউল্লাহ রিয়াদ আউট হয়ে গেলেও ইমরুল শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৭২ রানে। রিয়াদ করেন ৭৪ রান।

ইমরুল আর রিয়াদ মিলে ৬ষ্ঠ উইকেটে কিন্তু বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়ার রেকর্ডও গড়ে ফেললেন। এর আগে ৬ষ্ঠ উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল ১২৩। আল শাহরিয়ার রোকন এবং খালেদ মাসুদ পাইলট ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গড়েছিলেন আগের অপরাজিত জুটিটি।

বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাস খুব বেশি দিনের নয়। এ কারণে সময়টা ১৯ বছরের হলেও সেটা বিশাল। সেই ১৯৯৯ সালে, টেস্ট স্ট্যাটাস পাওয়ারও আগে আল শাহরিয়ার রোকন এবং খালেদ মাসুদ পাইলটের গড়া রেকর্ডটা টিকে ছিল এতদিন। অবশেষে কঠিন বিপর্যয়কর মুহূর্তে নতুন রেকর্ডটি গড়লেন রিয়াদ-ইমরুল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর