,

খাওয়ার পর এই কাজগুলো করেন? সুস্থ থাকতে চাইলে আর করবেননা

news-image

স্বাস্থ্য সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো রাখতে হলে নিয়ম করে খেতে হবে। শুধু তা-ই নয়, খাবারের পরেও কিছু নিয়ম মেনে চলতে হবে। এসব নিয়মনীতির তোয়াক্কা না করলে স্বাস্থ্যের জন্য তা হবে খুবই ক্ষতিকর। বিশেষজ্ঞরা স্বাস্থ্য সুরক্ষায় কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন।

ফল খাবেন না
খাওয়ার পর পরই ফল খাবেন না। কারণ এটি খাবারকে পাকস্থলিতে আটকে দেয় এবং অন্ত্রে পৌঁছুতে বাধা দেয়। তাই খাবার এক ঘণ্টা আগে বা পরে ফল খাওয়া উচিত, বিশেষ করে সকালে। কেননা এই সময় শরীর এর পুষ্টিকে বিশেষভাবে ব্যবহার করে এবং শক্তি জোগায়।

ধূমপান থেকে বিরত থাকুন
বিশেষজ্ঞরা বলেন, খাওয়ার পর পরই একটি সিগারেট পান করাকে ১০টি সিগারেট পানের সঙ্গে তুলনা করা চলে। এতে ক্ষতিও হয় বেশি। তাই খাওয়ার পরপর সিগারেট খাওয়া থেকে বিরত থাকুন।

চা পান করবেন না
খাওয়ার পর পরই চা পান উচ্চ পরিমাণ এসিড তৈরি করে। এর ফলে খাবারের প্রোটিনকে দেহ ভালোভাবে গ্রহণ করতে পারে না। ফলে খাবার হজম করা কঠিন হয়ে পড়ে। তাই খাওয়ার এক ঘণ্টা পড়ে চা পান করুন।

বেল্ট ঢিলে করবেন না
সাধারণত আমরা পেট ভরে খাওয়ার পর প্যান্টের বেল্ট একটু ঢিলে করি। গবেষকরা বলেছেন, এই অভ্যাসটি ভালো নয়। বেল্ট লাগানো থাকলে নাড়ি চেপে থাকে। বেল্ট ঢিলা করা মানে আপনি আরো বেশি খাবার খাওয়ার জন্য সহজ হলেন।

গোসল করবেন না
অনেকে রয়েছেন যারা খাওয়ার পরপর গোসল করেন। গবেষকদের মতে, এই অভ্যাসও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে হাত, পা ও শরীরের অন্যান্য অংশে রক্ত চলাচল বেড়ে যায়। এতে পাকস্থলির রক্ত চলাচল কমে যায়, এটি হজম শক্তিকে দুর্বল করে তোলে।

খাবারের পর তৎক্ষণাৎ হাঁটবেন না
খাওয়ার সাথে সাথে হাঁটলে এসিড রিফ্লাক্স হয়ে হজমকে ব্যাহত করে। খাওয়ার আধ ঘণ্টা বা এক ঘণ্টা পর ১০ মিনিট হাঁটা খুব উপকারি। সাউথ ক্যালিফোর্নিয়ার একদল গবেষক বলেন, এটি ক্যালোরি পোড়াতে সাহায্য করে।

ঘুমাবেন না
খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমানো একদম ঠিক নয়। এর ফলে খাবার ভালোভাবে হজম হয় না। গ্যাস্ট্রিক তৈরির একটি বড় কারণ এটি। এর কারণে পেটে সংক্রমণও হতে পারে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর