,

মেঘলাকে ভারত পাচার করে দিয়েছে ওরা!

news-image

মেয়েকে ভারত পাচার করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে সাতক্ষীরা উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাঠপাড়া গ্রামের কওছার আলি ও তার স্ত্রী শরিফা খাতুন। তাদের অভিযোগ, পাথরঘাটা গ্রামের আসাদুলের স্ত্রী তাদের মেয়ে মেঘলাকে ভারত নিয়ে বিক্রি করে দিয়েছে।

রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এসে এসব কথা জানান তারা। সে সময় তারা বলেন, আমাদের মেয়ে মেঘলা খাতুন খুকুমনিকে ভারতে পাচার করে দিয়েছে ওরা। পহেলা সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ। অনেক খোঁজাখুঁজির পর ১০ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করি। কিন্তু আজও কোনো সন্ধান মেলেনি তার।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি আমাকে কেউ জানায়নি। আর মেয়েটিকে পাচারের যে অভিযোগ করছে তার মা-বাবা বিষয়টি থানাতে জানালে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ওই নারীর মোবাইল নম্বরে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

মেয়েটির বাবা বলেন, পাথরঘাটা গ্রামের আসাদুলের স্ত্রী আমার মেয়ে মেঘলাকে ভারতে নিয়ে বিক্রি করে দিয়েছে বলে জেনেছি। মেয়ে বাড়ি থেকে যাওয়ার পর তিন চারদিন আসাদুলের স্ত্রী বাড়িতে ছিলেন না। তাকে পুলিশ আটক করলে প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।

মেয়েটির মা শরিফা খাতুন জানান, আমার মেয়ে স্থানীয় মাদরাসায় সপ্তম শ্রেণিতে পড়ে। গত ২২ দিন ধরে নিখোঁজ। অথচ প্রকাশ্যে রয়েছে পাচারকারীরা। আমরা আমাদের মেয়ের সন্ধান চাই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর