,

সত্যিই কি আউট হয়েছিল মুশফিক?

news-image

এশিয়া কাপের বাঁচা-মরার লড়াইয়ে আফগানদের বিপক্ষে প্রথমে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। তবে সিদ্ধান্তের সার্থকতা প্রমাণ করতে পারেনি টাইগাররা।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩২ ওভারে ১৩৯ রান।

মোহাম্মদ মিঠুনের উইকেট পড়লে মাঠে নামে মুশফিকুর রহিম। কিন্তু শেষ-মেষ ৩৩ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। ইমরুল কায়েসের ভুল কলে সাড়া দিতে গিয়ে রান আউট হন মুশফিকুর রহিম। তবে, দুর্দান্ত খেলতে থাকা মুশফিকুর রহিমের আউট নিয়ে রয়েছে বিতর্ক।

রিভিউতে স্পষ্ট দেখা যাচ্ছে রশিদ খানের হাত স্ট্যাম্পে আঘাত হানার আগেই স্ট্যাম্প ভেঙে যায়। কয়েকদফা রিভিউ দেখেও আউটের সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার শন জর্জ। সাবেক এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ রিতিমতো প্রশ্ন ছুড়ে দিচ্ছে, ‘সত্যিই কি আউট হয়েছিল মুশফিক?’

১৮ রানে দুই উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে যাওয়া বাংলাদেশ, ৮১ থেকে ৮৭ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট।

১৮ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া বাংলাদেশ দলকে খেলায় ফেরান লিটন দাস ও মুশফিকুর রহিম। তৃতীয় উইকেট জুটিতে ৬৩ রানের পার্টনারশিপ গড়ে সাজঘরে ফেরেন লিটন। ৪১ রান করে লিটন বিদায় নেয়ার পর কোনো রান যোগ করার আগেই ফেরেন সাকিব আল হাসান। শূন্য রানে রান আউট হয়ে সাজঘরে সাকিব।

প্রসঙ্গত, বাংলাদেশ পাশাপাশি আফগানিস্তানের জন্যও টিকে থাকার লড়াই আজ। সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানরা হেরেছে পাকিস্তানের কাছে। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয় জরুরি দুই দলের জন্যই।

দুই দলের একাদশ:

বাংলাদেশ: লিটন দাস, নাজমুল ইসলাম শান্ত, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মেহেদি মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।

আফগানিস্তান: মোহাম্মদ শাহজাদ, এনসানউল্লাহ জানাত, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহেদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ সেনওয়ারি, গুলবাদিন নাইব, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর