,

ফাইনালের পথে এগিয়ে যাওয়ার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে পাত্তা না পাওয়ায় পাকিস্তানের জন্য এ ম্যাচটি নিজেদের সম্মান ফিরে পাওয়ারও বটে।

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দুই দলই। এ ম্যাচের জয়ী দল বেশ খানিক পথে এগিয়ে যাবে ফাইনালের পথে। গুরুত্বপূর্ণ এ ম্যাচে তাই নিজেদের সেরা দুই খেলোয়াড়কে ফিরিয়ে এনেছে পাকিস্তান।

আগের ম্যাচে বিশ্রাম পাওয়া বাঁহাতি পেসার মোহাম্মদ আমির ও লেগস্পিনার শাদাব খানকে ফেরানো হয়েছে একাদশে। বাদ পড়েছেন উসমান খান ও হারিস সোহাইল। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে ভারত।

ভারত একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কেদার যাদভ, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদভ, ইয়ুজভেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ।

পাকিস্তান একাদশ: ফাখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, হাসান আলি ও মোহাম্মদ আমির।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর