,

‘এক মিনিটের জন্যেও বাইরে থাকতে পারছিলাম না’

news-image

চলতি মাসের ১৪ তারিখে একটি অনুষ্ঠানে দেশীয় বেশ কয়েকজন তারকার সাথে সংযুক্ত আরব আমিরাতে যান চিত্রনায়িকা তানহা তাসনিয়া। শারজাহর এক্সপো সেন্টারে একটি অনুষ্ঠানে পারফর্মে অংশ নিতেই প্রথমবারের মতো তানহার মরুর দেশে যাত্রা। দেশে ফিরেই জানালেন নিজের অভিজ্ঞতার কথা।

তানহা বলেন, ‘বাইরে একটু ঘুরবো সে অবস্থা নেই। হোটেলের বাইরে পা দিতেই যেন শরীর পুড়ে যাচ্ছিল। দ্রুত রুমে ঢুকে পড়ি। আসলে প্রথমদিন তো বাইরে রোদের তেজের কারণে যেতেই পারিনি। এতো তাপমাত্রার একটি দেশে প্রথমবার পারফর্ম করতে এসে বিচিত্র অভিজ্ঞতাই হলো। সবচেয়ে অবাক হলাম যে যে রোদে আমরা বাইরে বের-ই হতে পারছি সেই তাপমাত্রায় আমাদের দেশের প্রচুর প্রবাসী ভাইয়েরা কাজ করছে।’

তিনি বলেন, ‘আসলে এই যে রোদে পুড়ে কাজ করে যাচ্ছে প্রবাসী ভাইয়েরা, দেশের জন্য, নিজের পরিবারের জন্য দূর দেশে এসে তাদের নিজ চোখে যখন কাজ করতে দেখলাম কী আর বলবো আমার বলয়ার ভাষা নেই, শ্রদ্ধায় মাথা অবনত হয়ে আসছে।’

নিজের পারফর্মের বিষয়ে বলেন, ‘আমি আর নিরব জুটিবেঁধে চট্টগ্রামের একটি গানে পারফর্ম করেছি। খেয়াল করলাম শারজাহ এক্সপো সেন্টারের ওই অডিটোরিয়ামে চট্টগ্রামের মানুষই বেশি। তারা বেশ এনজয় করেছে।’

তানহা তাসনিয়া ‘ভোলা তো যায় না তারে’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই ইন্ডাস্ট্রিতে অভিষিক্ত হন। এরপর করেছেন বেশ কয়েকটি ছবি। জানালেন আরও দু’টো ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। আর অতি সম্প্রতি রংধনু গুড়া মশলার একটি বিজ্ঞাপনে অংশ নেবেন।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির